চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আটজনকে পুশ-ইন করেছে বিএসএফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আটজনকে পুশ-ইন করেছে বিএসএফ
মঙ্গলবার, ৩ জুন ২০২৫



চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে আটজনকে পুশ-ইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আটজনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তাদেরকে বাংলাদেশে পুশ-ইন করে বিএসএফ। পরে ৫৯ বিজিবি’র সদস্যরা ১৯৯ আন্তর্জাতিক সীমান্ত পিলারের দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘোরাঘুরি করার সময় হোসেনভিটা এলাকা থেকে তাদের আটক করে ক্যাম্পে নিয়ে আসে।

আটককৃতরা হলো ফায়েজ (২৮), আজিম সরকার (২৫), মিম খাতুন (১৯), রুস্তুম আলী (৪৪), মোফাজ্জেল হোসেন (৩৫), রত্না আকতার নুপুর (২২), নাদিরা খাতুন (৩৭) ও দুঃখী দাস (৫৫)।

আটককৃতদের মধ্যে চারজন নারী ও চারজন পুরুষ। তারা সবাই বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বিজিবি। তারা খুলনা, ঠাকুরগাঁও, রাজশাহী, নারায়ণগঞ্জ, বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলার বাসিন্দা।

৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তিনি জানান, ২০১৭ সাল থেকে ২০২৪ সালের মধ্যে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে তারা ভারতে অবৈধভাবে প্রবেশ করে। আটককৃতদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪৭:২০   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডেপুটি স্পিকার
সোনারগাঁয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
রূপগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ১
‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প
মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত: মৎস্যমন্ত্রী
ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত
গফরগাঁওয়ে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
প্রশাসনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী দক্ষ করে গড়ে তুলতে হবে : তথ্যমন্ত্রী
ভূমি উন্নয়ন কর পরিশোধে সচেতনতা বাড়াতে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা
শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ৩ কোটি ৭০ লাখ টাকা দিল পদ্মা অয়েল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ