ফতুল্লায় কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
বুধবার, ৪ জুন ২০২৫



ফতুল্লায় কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার আসামি মো. বাচ্চু মিয়া (৪৮), কে ময়মনসিংহ জেলার ভালুকা থানার পালগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

বুধবার (৪ জুন) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব-১১ জানায়, গত ১৭ মে নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা সবুজবাগ এলাকায় নজরুল ইসলাম আশিকের বাড়ির কেয়ারটেকারের রুমে নিয়ে ১৪ বছরের এক কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। ঘটনার পর ভুক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার পর থেকে র‍্যাব-১১ ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার (৩ জুন) দিবাগত গভীর রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার পালগাঁও এলাকা থেকে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বাংলাদেশ সময়: ২২:৩৭:০৯   ৩১০ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ মহড়া ‘কোপ সাউথ ২০২৬’ শুরু
১৩ বছরে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭৪৬, আহত ৪৬ হাজারের বেশি: টিআইবি
মা শ্রীদেবীর ‘নাগিনা’ চরিত্রে হ্যালোউইনে জাহ্নবীর বিশেষ শ্রদ্ধা
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
ডিসেম্বরে ঢাকায় বসছে দুই দিনব্যাপী এনআরবি ওয়ার্ল্ড সামিট
ক্ষমতার অপব্যবহার না করে পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
পটুয়াখালীতে যুব উদ্যোক্তাদের ৫ লাখ ২০ হাজার টাকার ঋণ বিতরণ
সার ব্যবস্থাপনায় অনিয়ম হলে বিধি অনুযায়ী ব্যবস্থা: কৃষিমন্ত্রী
তৈরি পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে ৬ সদস্যের বোর্ড গঠন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছিনতাইয়ের মালামালসহ ডিবির হাতে ৪ জন গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ