কোরবানির পশুর ন্যায্য দাম প্রত্যাশা কৃষি উপদেষ্টার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোরবানির পশুর ন্যায্য দাম প্রত্যাশা কৃষি উপদেষ্টার
বুধবার, ৪ জুন ২০২৫



কোরবানির পশুর ন্যায্য দাম প্রত্যাশা কৃষি উপদেষ্টার

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী কোরবানির পশুর ন্যায্য দাম প্রত্যাশা করেছেন।

উপদেষ্টা বলেন, পশুর দাম বেশি হলে ক্রেতারা ক্ষতিগ্রস্ত হবেন এবং দাম কমলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। দাম ন্যায্য থাকলে ক্রেতা এবং খামারি উভয়ই লাভবান হবেন।

আজ রাজধানীর উত্তর শাহজাহানপুর পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। গরুর হাটের সামগ্রিক ব্যবস্থাপনা সন্তোষজনক বলেও মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কোরবানির পশু বহনকারী যানবাহন জোরপূর্বক কোনো হাটে প্রবেশ করানো হলে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা বলেন, অসুস্থ গবাদি পশু যাতে হাটে প্রবেশ করতে না পারে সেজন্য নজরদারি করা হচ্ছে এবং পশুচিকিৎসক নিয়োগ করা হয়েছে। তিনি বলেন নিরাপত্তা নিশ্চিত করার জন্য পশুর হাটে পর্যাপ্ত সংখ্যক আনসার সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪০:১৫   ১৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
খাল খননের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা হবে - পানি সম্পদ মন্ত্রী
প্রধানমন্ত্রীর আগমন ত্রিশালের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা : এমপি লিটন
আইটির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট করেছে আ. লীগ : মঈন খান
আড়াইহাজারে ৬ হাজার ঘনফুট অবৈধ গ্যাস লোড বিচ্ছিন্ন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে গুলশান লেকের উন্নয়ন নিয়ে বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশে আরো বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর
কৃষি অর্থনীতি শক্তিশালী করতে সরকার কাজ করছে : কৃষিমন্ত্রী
শিগগিরই ‘স্বাধীন গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে : তথ্যমন্ত্রী
জাতীয় সংসদের বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ