নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, শেরপুরে নিহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, শেরপুরে নিহত ১
শুক্রবার, ৬ জুন ২০২৫



নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, শেরপুরে নিহত ১

শেরপুর সদর উপজেলার তারাকান্দি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শুক্রবার (৬ জুন) ভোরে শেরপুর-ঢাকা মহাসড়কের তারাকান্দি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনার বাংলা পরিবহনের একটি দ্রুতগামী বাস ঢাকা থেকে শেরপুর আসছিল। ভোর প্রায় পৌনে ৫টার দিকে বাসটি তারাকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায় এবং পাশের খাদে পড়ে যায়। ধাক্কায় বৈদ্যুতিক খুঁটিতে থাকা ট্রান্সফরমার ভেঙে মাটিতে পড়ে যায়।

ঘটনাস্থলেই এক অজ্ঞাতপরিচয় যাত্রী নিহত হন। ফায়ার সার্ভিসের সদস্যরা বাসে আটকে পড়া ছয়জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠান। আহত অন্যদের স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।

শেরপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক জাবেদ হোসেন মোহাম্মদ তারেক বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বাসের ভেতর থেকে ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজন যাত্রীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সারা রাত চালিয়ে চালক ঘুমিয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে।’

বাংলাদেশ সময়: ১৬:০৭:৫৯   ২১৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ