সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ১৫

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ১৫
শুক্রবার, ৬ জুন ২০২৫



সিরাজগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে আহত ১৫

ঢাকা-রাজশাহী মহাসড়কের সিরাজগঞ্জে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে মাইক্রোবাসচালকের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৬ জুন) সকালে দবিরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে যাচ্ছিল। দবিরগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক গুরুতর আহত হন।

এ ঘটনায় বাসের চালক, হেলপারসহ অন্তত আরও ১৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে পাঠায়। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, মাইক্রোবাসচালকের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত দুটি যানবাহন হাইওয়ে থেকে সরিয়ে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৬:০৫:২২   ১৯০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সাংবাদিকদের নিষ্ঠার সঙ্গে পেশাগত দায়িত্ব পালন করতে হবে - তথ্য প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
সরিষাবাড়ীতে জমি দখল ঘিরে পাল্টাপাল্টি মামলা, হয়রানির অভিযোগ
ডিভাইসের আসক্তি থেকে শিশু-কিশোরদের মাঠে ফেরাতে হবে : আমিনুল হক
ফ্যাসিস্টরা ১৫ বছর সংবাদপত্রের গলা টিপে ধরেছিল : জোনায়েদ সাকি
বিগত ১৮ বছরে বিদ্যুৎ-গ্যাস খাতকে ধ্বংস করা হয়েছে : ধর্মমন্ত্রী
শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার
বাগেরহাটে এতিম নিবাস ও মসজিদ পরিদর্শন করলেন ধর্ম সচিব

News 2 Narayanganj News Archive

আর্কাইভ