শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না জামায়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না জামায়াত
রবিবার, ৮ জুন ২০২৫



শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন চায় না জামায়াত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করে। শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না।

রোববার (৮ জুন) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভা মিলনায়তনে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় জামায়াত আমির বলেন, কোনো দেশ আমাদের দেশের নির্বাচনে হস্তক্ষেপ করুক এটা কাম্য নয়। দেশ আমাদের সকলের। আমরা সবাই মিলে ভালো রাখতে চাই। আমরা কোনো বিভক্তি-বিভাজন চাই না। অতীতে যারা যা করেছেন তার শাস্তি পেয়েছেন এবং পাবেন।

নির্বাচন বিষয়ে কথা বলতে গিয়ে জামাত আমির ডা. শফিকুর রহমান বলেন, যারা জনগণের আকাঙ্খা পূরনে কাজ করবে আমি তাদের পিছনে ঘুরে ঘুরে সময় দিব। আমার আসন সারা দেশের তিনশো আসন। তবে কোন আসনে আমি নির্বাচন করবো সে সিদ্ধান্ত আমার দল দিবে আমি নই।

সাবেক আওয়ালীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের মানুষকে জীবন্ত কবর দিয়েছিল ফ্যাসিস্ট সরকার। তাই কেউ কথা বলেনি। সারাটা দেশ তছনছ হয়ে গিয়েছিলো তবুও তারা বলতো বাংলাদেশ উন্নত হচ্ছে।

বিচার বিভাগের কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, মানুষকে অন্যায় ভাবে হত্যা করে,অন্যায় ভাবে সাজানো আদালতের মাধ্যমে তারা ফাঁসিতে ঝুলাতো। আমাদেরকে বার বার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করতো ভবিষ্যত পরিকল্পনার কথা, আমরা বলতাম মানবিক বাংলাদেশের কথা।

বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিদের উদ্দেশ্যে করে আরও বলেন, আমি আপনাদের মতো সাধারণ একজন মানুষ। ন্যায়বিচার এর দাবি যার পাওনা সে ভাবে। যদি সৎ নেতৃত্ব আসে। তাহলে পাঁচ বছরে দেশ বদলে যাবে।

ডা. শফিকুর রহমান বলেন, আল্লাহ যার হাতে বাংলাদেশকে নিরাপদ রাখেন তার হাতেই যেনো এই দেশ যায়।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, জেলা সেক্রেটারি ইয়ামির আলীসহ অন্যান্যরা।

বাংলাদেশ সময়: ১৬:৪০:২৮   ২৪৬ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে ছাইতানি বিলে মাসব্যাপী ড্রেজিং, প্রশাসনের নীরবতায় ক্ষুব্ধ এলাকাবাসী
শিক্ষার্থীদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ: ডেপুটি স্পিকার কায়সার কামাল
নগরকান্দায় শিশু ধর্ষণচেষ্টা, আসামির ৫ বছরের কারাদণ্ড
প্রতিরক্ষা মন্ত্রণালয়কে শক্তিশালী করার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির
নগরকান্দায় অসুস্থ সাংবাদিক বোরহান আনিসকে ২ লাখ টাকা অনুদান দিলেন শামা ওবায়েদ
দলীয় পদ নয়, জনগণের ভালোবাসাই আমার মূল শক্তি: মিরাজ হাওলাদার
ফরিদপুরের সব ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান শুরু
খাদ্য গুদাম নির্মাণে ১৫ বছরের চাহিদা বিবেচনায় টেকসই পরিকল্পনার নির্দেশ
বাণিজ্য ও বিনিয়োগ থেকে পর্যটন—মালদ্বীপের সঙ্গে সহযোগিতা বাড়াতে চান রাষ্ট্রপতি
কিউবার ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে টানা ৩৪তম বছরেও জাতিসংঘে বিপুল সংখ্যাগরিষ্ঠের নিন্দাল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ