কোরবানির উৎসবে মেতেছে চট্টগ্রাম নগরীর পথশিশু ও ছিন্নমূল মানুষ

প্রথম পাতা » চট্টগ্রাম » কোরবানির উৎসবে মেতেছে চট্টগ্রাম নগরীর পথশিশু ও ছিন্নমূল মানুষ
রবিবার, ৮ জুন ২০২৫



কোরবানির উৎসবে মেতেছে চট্টগ্রাম নগরীর পথশিশু ও ছিন্নমূল মানুষ

চট্টগ্রাম নগরীর পথশিশু ও ছিন্নমূল মানুষজন ঈদ উৎসবে মেতে উঠেছে। নগরীর বিপ্লব উদ্যানে তাদের জন্য আয়োজন করা হয়েছে কোরবানির মাংস দিয়ে বিরিয়ানি, পায়েস এর পাশাপাশি নাগরদোলাসহ বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী আনন্দ আয়োজন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের সহযোগিতায় বিদ্যানন্দ ফাউন্ডেশন ২ দিনব্যাপী এই আয়োজন করেছে।

রোববার (৮ জুন) সকাল সাড়ে ১১টায় সিটি মেয়র এই উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আগত জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়, শিশুদের মাঝে ঈদ সালামি ও ৫ জন উদ্যোমী নারীদের মাঝে ব্যবসার সামগ্রী প্রদান করেন।

মেয়র তার বক্তব্যে বলেন, ‘সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে বিদ্যানন্দ ফাউন্ডেশন যে ভূমিকা পালন করছে তাকে আমরা সাধুবাদ জানাই। সমাজের বিত্তবানেরা ছিন্নমূল প্রতিবেশীদের হক আদায় করলেই একটি ইনসাফের সমাজ কায়েম করা সম্ভব হবে।’

বিদ্যানন্দ ফাউন্ডেশনের ডিরেক্টর জামাল উদ্দিন বলেন, ‘প্রতি বছর ঈদ আমাদের কাছে হাজির হওয়ার কথা সাম্য, সম্প্রীতি ও ত্যাগের বার্তা নিয়ে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম লিখেছেন, গাহি সাম্যের গান- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান। কিন্তু বর্তমান সময়ে ঈদসহ বিভিন্ন উৎসবে যেনো বাধা-ব্যবধান বেড়েই চলেছে। কারও নুন আনতে পান্তা ফুরায়। কেউ ঈদ বাজারসহ বিভিন্ন অনুষ্ঠানে হাজার হাজার টাকা উড়ায়।’

তিনি আরও বলেন, ‘ঈদ এলেই ধনী-গরীবের বৈষম্য নগ্নভাবে প্রকাশিত হয়ে পড়ে আমাদের সমাজে। পরিবারের সদস্যদের মুখের অন্ন জোগাতেই যারা হিমশিম খাচ্ছেন। ঈদ আসলে তাদের পরিবারে নেমে আসে বিষাদের ছায়া। তাদের নিঃশব্দ কাতর চোখ কোনো সাহায্য প্রার্থনা করে না, তারা চায় সামাজিক সম্মান ও আত্মমর্যাদা। তাদের সেই সামাজিক সম্মান ও আত্মমর্যাদা নিশ্চিত করতেই আজকের এই আয়োজন।’

বাংলাদেশ সময়: ১৬:৩৬:৩১   ১৪২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২
দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি
আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান
বেসরকারি ফলাফলে হাসনাত আবদুল্লাহ জয়ী
কক্সবাজার-৪ আসনে প্রাথমিক গণনায় এগিয়ে ধানের শীষ
স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না : এ্যানি
জামায়াতে ইসলামী একটি প্রতারক দল : সালাহউদ্দিন আহমদ
চরাঞ্চলে কোস্ট গার্ডের ৩৫৮৫ সদস্য মোতায়েন থাকবে : মহাপরিচালক
কেন্দ্র দখল করতে এলেই সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : ডা. তাহের
ধানের শীষের জোয়ার নয় সুনামি আসছে : আমীর খসরু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ