সুনামগঞ্জে ৯ ভারতীয় গরু জব্দ

প্রথম পাতা » ছবি গ্যালারী » সুনামগঞ্জে ৯ ভারতীয় গরু জব্দ
মঙ্গলবার, ১০ জুন ২০২৫



সুনামগঞ্জে ৯ ভারতীয় গরু জব্দ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সীমান্তে ভারত থেকে চোরাই পথে আনা ৯টি গরু জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার ভোরে উপজেলা বোগলা বাজার ইউনিয়নের ইদুকোনা এলাকা থেকে জব্দ করা হয়।

বিজিবি জানায়, বাগানবাড়ী বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২২৮/এমপি এলাকা দিয়ে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ ইদুকোনা এলাকা দিয়ে নিয়ে যাওয়ার সময় বিজিবির টহল দলের উপস্থিতি টের পায়। এসময় ৯টি গরু ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে মালিকবিহীন গরুগুলো জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ৪ লাখ ৫ হাজার টাকা।
সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির ভারতীয় ৯টি গরু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। ভারতীয় গরু শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ২২:৪১:৩৯   ২৪৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
‘জাতীয় স্বার্থে গার্মেন্টস ইস্যুতে আলোচনা করতেই হবে’
সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংশোধনী বিল সংসদে পাস
শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান এমপি কালামের
এনএসআই কর্মকর্তা পরিচয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ, বাবা-মেয়ে গ্রেপ্তার
রূপগঞ্জে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ২৩.৩৮ লাখ কোটি টাকা: আমির খসরু
সংসদে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
মহেশখালীতে তৃতীয় এফএসআরইউ স্থাপনে জ্বালানি নিরাপত্তা বাড়বে : প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ