মহেশপুরে ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » খুলনা » মহেশপুরে ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
মঙ্গলবার, ১০ জুন ২০২৫



মহেশপুরে ভারতীয় ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে পলিয়ানপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতীয় ফেনসিডিলসহ ইয়ামিন আলী (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ জুন) রাত ৮টার দিকে ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক আবু হানিফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক ইয়ামিন আলী উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিন্নানগর বাজারের তেঁতুলতলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইয়ামিনকে আটক করা হয়েছে।

এ ছাড়া ভারতীয় সীমান্তবর্তী মাধবখালী ও যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামিবিহীন অবস্থায় ৭২ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৯৮০ পিস ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত মাদক ও আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২:১৬:৪৯   ২৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে
আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের অনুসারী : আবু সাঈদ খান
কৃষক কার্ড বিতরণে রাজনৈতিক বিবেচনা বা অনিয়মের সুযোগ নেই: আইনমন্ত্রী
নারী শিক্ষার্থীদের জন্য সুখবর দিলেন প্রতিমন্ত্রী অমিত
মহেশপুর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাই মালামাল ও মাদক উদ্ধার, আটক ২
খাল দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি : পানিসম্পদ মন্ত্রী
বাগেরহাটে জ্বালানি তেলের মজুত রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখতে সারাদেশে বিজিবি’র তৎপরতা
বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ : অ্যাটর্নি জেনারেল
কুষ্টিয়ায় ভোজ্য তেল মজুদের দায়ে একলাখ টাকা জরিমানা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ