তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন: স্বরাষ্ট্র উপদেষ্টা
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫



তারেক রহমান চাইলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরে আসতে কোনো অসুবিধা নেই। উনি বাংলাদেশের নাগরিক, উনি ইচ্ছা করলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি যে সময় মনে করবেন, সেই সময় দেশে ফিরবেন।

বৃহস্পতিবার (১২ জুন) সকালে গাজীপুরের সালনা হাইওয়ে থানা ও ব্যারাক পরিদর্শন করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ভারত থেকে যাদের পুশইন করা হচ্ছে তারা প্রপার চ্যানেলে আসছে না-এ কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অমানবিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশি নাগরিক যারা তাদের (ভারত) দেশে আছে, তাদেরকে আমরা অবশ্যই নেব এজন্য তাদের প্রোপার চ্যানেলে আসতে হবে। কিন্তু তারা সেটি ফলো না করে জঙ্গলে, রাস্তায় ঠেলে দিচ্ছে, যা অমানবিক।

তিনি আরও বলেন,

শইন বিষয়টি নিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জানানো হয়েছে। আবার আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও কথা বলেছেন তার সাথে।

এসময় ভারতসহ বাইরের দেশ থেকে আগতদের মাধ্যমে কোভিড মহামারি ঠেকাতে বিমান বন্দরসহ বিভিন্ন স্থানে সচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন এ উপদেষ্টা।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বাঁধা নেই, তিনি বাংলাদেশের মানুষ যে কোনো সময় বাংলাদেশে ফিরতে পারেন। দেশে ফেরার যখন সময় মনে করবেন তখন দেশে ফিরবেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশ্যে খণ্ডিত নয় পূর্ণাঙ্গ তথ্য দেয়ার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, খণ্ডিত রিপোর্ট আমাদের পাশের দেশ তাদের স্বার্থে ব্যবহার করে।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, হাইওয়ে পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম, পুলিশ সুপার যাবের সাদেকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি বিজিবির গাজীপুর ব্যাটালিয়ন, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬:০৬:০৯   ১৫৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সোনারগাঁয়ে ২৬শ’ লিটার ডিজেল জব্দ, জরিমানা
বাড়ির মালিকের অবহেলায় সিদ্ধিরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যুর অভিযোগ
নারায়ণগঞ্জে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাছাই পর্ব শুরু
শব্দদূষণ রোধে হাইড্রোলিক হর্ন উৎপাদন বন্ধ করতে হবে: ডিসি
বাড়াবাড়ি দেখলে বলতে ইচ্ছা করে ‘তোরা রাজাকার’: সংসদে স্বাস্থ্যমন্ত্রী
জামালপুরে ওজনে কম তেল দেওয়ায় খাজা পেট্রোলিয়ামকে জরিমানা
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচিতে কাঁচা কলা বিতরণ, শিক্ষিকা বরখাস্ত
ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ