ভারতে যেভাবে ২৪২ যাত্রীকে নিয়ে আছড়ে পড়ল বিমান

প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতে যেভাবে ২৪২ যাত্রীকে নিয়ে আছড়ে পড়ল বিমান
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫



ভারতে যেভাবে ২৪২ যাত্রীকে নিয়ে আছড়ে পড়ল বিমান

ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ যাত্রী নিয়ে আছড়ে পড়েছে এয়ার ইন্ডিয়ার একটি বিমান। বিশালাকৃতির বিমানটি মাটিতে আছড়ে পড়ার ভিডিও প্রকাশ করেছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

বিমানটি বিধ্বস্তের পরপরই সেখানে বিশালাকৃতির আগুনের কুণ্ডলি দেখা যায়। এরপর সেখান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। এর কয়েক মিনিট পর এটি আছড়ে পড়ে।

বলা হচ্ছে বিমানটি ৮২৫ ফুট উঁচু থেকে মাটিতে পড়েছে। দুর্ঘটনার পরপর বিমানবন্দরের দিকে যাওয়া একাধিক সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে।

হতাহত যাত্রীদের উদ্ধারে সেখানে পৌঁছে গেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এছাড়া অন্যান্য উদ্ধারকর্মীও সেখানে গেছেন।

সূত্র: এনডিটিভি

বাংলাদেশ সময়: ১৬:১৪:০৩   ২১৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


মধ্যপ্রাচ্যে ‘সর্বোচ্চ সংযমের’ আহ্বান জানিয়ে ঘোষণাপত্র গ্রহণ করল ব্রিকস
ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং
অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত
হরমুজ প্রণালি নিয়ে ইরান-দক্ষিণ কোরিয়ার আলোচনা
ড্রোন হামলার পর মিয়ানমারের মান্দালে বিমানবন্দর বন্ধ
রিপাবলিকানরা কংগ্রেসে জিতলে মার্কিনিদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের
হাসিনার বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই : হর্ষবর্ধন শ্রিংলা
ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের
দক্ষিণ কোরিয়া যেভাবে মার্কিন-ইরান যুদ্ধের মাঝে আটকা পড়েছে
যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে : জেলেনস্কি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ