শিক্ষা নিয়ে বাণিজ্য করা যাবে না: শিক্ষা উপদেষ্টা

প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষা নিয়ে বাণিজ্য করা যাবে না: শিক্ষা উপদেষ্টা
শুক্রবার, ১৩ জুন ২০২৫



শিক্ষা নিয়ে বাণিজ্য করা যাবে না: শিক্ষা উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষা মানুষকে বিনয়ী করে। সবার মধ্যে শিক্ষার ছোঁয়া পড়লে সমগ্র বাংলাদেশ পরিবর্তন হতে বেশি সময় লাগবে না। প্রকৃত শিক্ষা যে অর্জন করেছে সে কখনো অহংকারী হবে না, সে কখনো দাম্ভিক হবে না। সেগুলো পরিহার করে নম্র ও বিনয়ী হবে। শিক্ষা মানুষকে বিনয় করে। একজন ছাত্র যদি শিক্ষক ও পরিবারের মধ্যে থেকে সঠিক শিক্ষা পায় সে ছাত্র কখনো দম্ভ দেখাবে না, সে বিনয়ী হবে। শিক্ষা নিয়ে বাণিজ্য করা যাবে না। শিক্ষা হচ্ছে প্রকৃত মানুষ হওয়ার প্রধান মাধ্যম এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজির দেউড়িতে বাংলাদেশ বৌদ্ধ সমিতির উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আবরার বলেন, মহামতি গৌতম বুদ্ধ সুস্পষ্টভাবে জ্ঞান আহরণ ও মূল্যবোধ সৃষ্টির প্রতি গুরুত্বারোপ করেছিলেন। সেই আড়াই হাজার বছর আগে প্রচারিত গৌতম বুদ্ধের বাণী আমাদের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলন ঘটাতে পারলে প্রত্যেকের বাস্তব জীবন সফল ও সুন্দর হবে।

তিনি বলেন, আমাদের শিক্ষা পদ্ধতি হতে হবে আনন্দমুখর। যেখানে মানবিক মূল্যবোধ ধারণ করে সমাজে একজন ভালো মানুষ হওয়ার পথে নিজেকে গড়ে তুলতে পারে। প্রতিযোগিতামূলক শিক্ষা কখনো ভালো মানুষ সৃষ্টি করতে পারে না।

তিন পর্বের অনুষ্ঠানে প্রথমে ধর্মীয় পর্ব, দ্বিতীয় পর্বে গুণীজন সংবর্ধনা এবং তৃতীয় পর্বে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপসংঘরাজ শাসনভাস্কর শাসনপ্রিয় মহাস্থবির, বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান অজিত রঞ্জন বড়ুয়া ও বৌদ্ধ সমিতির ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া।

এতে বক্তব্য দেন- উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাস্থবির ধর্মদর্শী মহাস্থবির।

অনুষ্ঠানে দেশ ও সম্প্রদায়ের অবদানের স্বীকৃতিস্বরূপ ৫ গুণীব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনা প্রাপ্তরা হলেন- স্বাধীনতা ও একুশে পদকে ভূষিত টাঙ্গাইল কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ও ভাষাসংগ্রামী প্রতিভা মুৎসুদ্দী, একুশে পদক ও বাংলা একাডেমি পদকে ভূষিত বরেণ্য ছড়াকার সুকুমার বড়ুয়া, একুশে পদকপ্রাপ্ত লেখক সাহিত্যিক সুব্রত বড়ুয়া, বহু সম্মাননায় ভূষিত সাহিত্যিক-গবেষক-সংগঠক অধ্যাপক বাদল বরণ বড়ুয়া ও একুশে পদকপ্রাপ্ত লেখক প্রফেসর ড. সুকোমল বড়ুয়া ও শিল্পপতি ও দানবীর স্বপন কুমার চৌধুরী।

বাংলাদেশ সময়: ২১:২০:০০   ১৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমরা বদ্ধপরিকর : ধর্মমন্ত্রী
দুর্নীতি ও অপব্যয় রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে: গণপূর্তমন্ত্রী
চট্টগ্রাম বন্দর থেকে চারদিনের মধ্যে পণ্য খালাস নিশ্চিত করতে নির্দেশ অর্থমন্ত্রীর
জনগণকে সরকারি সেবা প্রদানে কোনো হয়রানি করা যাবে না - পানি সম্পদ মন্ত্রী
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন সরকারের অন্যতম অঙ্গীকার - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
টেকনাফে আড়াই কোটি টাকার ইয়াবাসহ আটক ২
দেশ গড়তে ঐক্যবদ্ধভাবে রাজনীতি করব : এ্যানি
আমার দরজা সবার জন্য সব সময় খোলা থাকবে: দীপেন দেওয়ান
বেসরকারি ফলাফলে হাসনাত আবদুল্লাহ জয়ী
কক্সবাজার-৪ আসনে প্রাথমিক গণনায় এগিয়ে ধানের শীষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ