আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ফেন্সি সোহেল সহযোগীসহ গ্রেফতার

প্রথম পাতা » আড়াইহাজার » আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ফেন্সি সোহেল সহযোগীসহ গ্রেফতার
শুক্রবার, ১৩ জুন ২০২৫



আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ফেন্সি সোহেল সহযোগীসহ গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সোহেল মেম্বার ওরফে ফেন্সি সোহেল এবং তার সহযোগী ফজলুল হক ওরফে ফজু-কে গ্রেফতার করেছে র‍্যাব-১১। বৃহস্পতিবার (১২ জুন) ভোরে কুমিল্লার দাউদকান্দি ব্রিজ টোলপ্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃত সোহেল মেম্বার (৩৮), এবং ফজলুল হক ওরফে ফজুর (৩০) বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া এলাকায়।
গ্রেপ্তার সোহেল ব্রাক্ষন্দী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও মাদক বিক্রিতা মকবুল হোসেনে ছেলে।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত সোহেল মেম্বার এক সময় ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। নির্বাচনের পর তিনি মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং এলাকাবাসীর কাছে ‘ফেন্সি সোহেল’ নামে পরিচিত হন। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় চুরি, অপহরণ, হত্যা চেষ্টা, মাদক ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ ১৪-১৫টি মামলা রয়েছে। একইভাবে সহযোগী ফজুর বিরুদ্ধে ৪-৫টি মামলা রয়েছে।

র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে এই চক্রটি মাদক ব্যবসার পাশাপাশি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তারা এলাকায় অস্ত্রের মহড়া দিত এবং বিরোধিতাকারীদের ওপর নির্যাতন চালাত। র‍্যাব-১১ গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে তাদের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১:৩২:৫২   ৪৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আড়াইহাজার’র আরও খবর


আড়াইহাজারে পুকুরে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু
নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-গুলি-হেরোইনসহ গ্রেপ্তার ১
আড়াইহাজারে অটোরিকশা চালক হত্যা: মূল রহস্য উদঘাটন গ্রেপ্তার ২
আড়াইহাজারে অটোরিকশা চালককে হত্যা করে গাড়ি ছিনতাই
শিশুদের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে: সাখাওয়াত
আড়াইহাজারে ইভটিজিং, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা ডিসি’র
আড়াইহাজারে পুকুরে গোসল করতে গিয়ে ২ ভাইয়ের মৃত্যু
হত্যা মামলা না নেওয়ায় ওসিকে স্ট্যান্ড রিলিজ
আদালতের নির্দেশ অমান্য করায় ফতুল্লার ওসিকে শোকজ
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ