পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করা যাবে না: পার্বত্য সচিব

প্রথম পাতা » চট্টগ্রাম » পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করা যাবে না: পার্বত্য সচিব
রবিবার, ১৫ জুন ২০২৫



পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য বিনষ্ট করা যাবে না: পার্বত্য সচিব

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য কোনোভাবেই বিনষ্ট করা যাবে না।

পার্বত্য অঞ্চলের পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘পাহাড়ের চূড়ায় সরকারি অনুমতি ছাড়া বহুতল কোন ইমারত নির্মাণ করা যাবে না। তবে পর্যটন শিল্পের প্রয়োজনে পাহাড়ে স্থাপনা নির্মাণে প্রাকৃতিকভাবে নিরাপদ বিবেচনা করে পাহাড় সাজাতে হবে।

আজ রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার মাঠ পর্যায়ে কার্যক্রমের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণে সচিব এসব কথা বলেন।

রাঙ্গামাটি পার্বত্য জেলায় মাঠ পর্যায়ে কার্যক্রমের সাথে সম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে দক্ষতা উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ৩২ জন কর্মকর্তা-কর্মচারী ৩ দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন।

রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে প্রশিক্ষণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার ও উপসচিব মোহাম্মদ সামছুল হক মডারেটর ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৭   ২২২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে: পানিসম্পদ মন্ত্রী
চবিতে প্রথমবারের মতো ই-বাইসাইকেল নিয়ে এলো ‘জোবাইক’
বান্দরবানে সরকারি কর্মকর্তা-কর্মচারীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর
গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি
দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী
দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের উদ্বোধন মঙ্গলবার
প্রধানমন্ত্রীর নির্দেশ গণমাধ্যম থাকবে স্বাধীন: ইয়াসের খান চৌধুরী
পটিয়ায় আধুনিক মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
কর্ণফুলীতে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ৫
‘জিয়া স্মৃতি জাদুঘর’ সংস্কার করে দ্রুত জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ