পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নুশিপে শুভ সূচনা বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নুশিপে শুভ সূচনা বাংলাদেশের
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬



পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নুশিপে শুভ সূচনা বাংলাদেশের

যুক্তরাষ্ট্র প্রবাসী রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শুরু করেছে বাংলাদেশ।

মালদ্বীপের রাজধানী মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে আজ অনুষ্ঠিত ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারিয়েছে পাকিস্তানকে। দুটি গোলই করেন রোনান।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগ থেকেই আলোচনায় ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাই ডেকলান সুলিভান ও রোনান সুলিভান। তবে একাদশে সুযোগ পাননি ডেকলান। একাদশে সুযোগ পেয়ে নিজের জাত চিনিয়েছেন রোনান।

ম্যাচের প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে দুই গোল আদায় করে নেয় বাংলাদেশ। ম্যাচের ৫৪ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ শটে গোল করেন রোনান। বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি পাকিস্তানের গোলরক্ষক। ১-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশের যুবারা।

এরপর ম্যাচের ৬৭ মিনিটে বাংলাদেশের হয়ে দ্বিতীয় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রোনান। শেষ পর্যন্ত রোনানের নৈপুণ্যে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আগামী ২৮ মার্চ ভারতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে ২৬ মার্চ এই গ্রুপে মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত।

প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ১ এপ্রিল হবে টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল। ৩ এপ্রিল অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ দল : মো. ইসমাইল হোসেন মাহিন, মো. মিঠু চৌধুরী, ইহসান হাবিব রিদওয়ান, মো. কামাল মৃধা, চন্দন রায়, মো. মানিক, নাজমুল হুদা ফয়সাল, মো. মুরসেদ আলী, রোনান বেঞ্জামিন সুলিভান, শেখ সংগ্রাম এবং মো. ইউসুফ আলী।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৪৯   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


নাটকীয় ড্রয়ে গ্রুপ সেরা কলম্বিয়া, রানার্স-আপ পর্তুগাল
উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে শেষ ৩২’এ ডিআর কঙ্গো
জর্ডানকে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
রূপকথার যাত্রা অব্যাহত রেখে নক আউটে কেপ ভার্দে, প্রতিপক্ষ আর্জেন্টিনা
ইরাককে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো সেনেগাল
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
সপ্তাহের ব্যবধানে সদরপুরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের বিশাল বর্ণাঢ্য র‌্যালি, ফুটবল উন্মাদনায় মুখর জনপদ
গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের রাউন্ডে নেদারল্যান্ডস
সুইডেনের সাথে ড্র করায় নক আউট পর্বে ব্রাজিলকে পেল জাপান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ