ফরিদপুরে পদ্মার বুকে বাদাম চাষ, বিঘায় আয় ৪০ হাজার!

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পদ্মার বুকে বাদাম চাষ, বিঘায় আয় ৪০ হাজার!
শুক্রবার, ২০ জুন ২০২৫



ফরিদপুরে পদ্মার বুকে বাদাম চাষ, বিঘায় আয় ৪০ হাজার!

ফরিদপুরের পদ্মা চরে আবাদ হচ্ছে বাদাম। কিছুদিন পরই ফসল ঘরে তুলবেন চাষিরা। এখন ব্যস্ত সময় পার করছেন বাদাম পরিচর্যায়। স্বল্পখরচে বেশি মুনাফা পাওয়ায় এই ফসল চাষে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন চরের কৃষকরা। চলতি বছর ১১৫ কোটি টাকা বাণিজ্যের আশা করছে কৃষি বিভাগ।

বহমান পদ্মায় বুকে জেগে উঠছে অসংখ্য বালুচর। এসব চরে বাদাম চাষে ভাগ্য ফেরাচ্ছেন কৃষকরা। বাদাম গাছের সবুজ পাতায় ছেয়ে গেছে ধূধূ বালু চর। কিছুদিন পরেই ঘরে তুলবেন ফসল।

এখন পরিচর্যায় ব্যস্ত কৃষকরা। তারা জানান, চরে বাদামের ভালো ফলন দেখা যাচ্ছে। গত বছর রাসেল ভাইপার সাপের আতঙ্কে জমি থেকে বাদাম তোলা যায়নি পর্যাপ্ত পরিমাণে। সেই ক্ষতি কাটিয়ে এবার বাম্পার ফলনের আশা রয়েছে।

চাষিরা জানান, প্রতি বিঘা জমিতে বাদাম আবাদ ও তোলায় খরচ ৮ থেকে ১০ হাজার টাকা। বিঘা প্রতি উৎপাদন ৬ থেকে ৮ মণ। প্রতি মণ ৫ হাজার টাকা হিসেব করলে আয় ৩০ থেকে ৪০ হাজার টাকা। লাভের পরিমাণ বেশি হওয়ায় জেলায় অনেকে ঝুঁকছেন বাদাম চাষে।

কৃষি বিভাগ জানিয়েছে, অপ্রচলিত এই ফসল আবাদে তারা কৃষকদের সব ধরনের সহায়তা করা হচ্ছে। ফরিদপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শাহাদুজ্জামান বলেন, বাজারের বাজারমূল্য যথেষ্ট ভালো আছে। তাই এবার ১১০-১১৫ কোটি টাকার বাদাম উৎপাদনের আশা করা হচ্ছে।

কৃষি বিভাগের তথ্যমতে, এ বছর জেলায় ৪ হাজার ৫৬৪ হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। জেলায় এবার বাদামের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮ হাজার ২২০ মেট্রিক টন।

বাংলাদেশ সময়: ১৫:৩১:৫১   ২০৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু
বন্দরে কৃষকের মাঝে গাছের চারা, বীজ ও সার বিতরণ
পূর্বধলায় জেলা প্রশাসকের সরকারি দফতর পরিদর্শন ও মতবিনিময়
তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে হবে : প্রশাসক প্রিন্স
চাঁপাইনবাবগঞ্জে আড়াই কেজি হেরোইনসহ একই পরিবারের ৪ জন আটক
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ
​ কালকিনি পৌরসভায় ৮মাস ধ‌রে সুপেয় পানির তীব্র সংকট, চরম দুর্ভোগে হাজারো মানুষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ