বান্দরবানে অস্ত্রসহ জেএসএসের ৯ সন্ত্রাসী আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » বান্দরবানে অস্ত্রসহ জেএসএসের ৯ সন্ত্রাসী আটক
শুক্রবার, ২০ জুন ২০২৫



বান্দরবানে অস্ত্রসহ জেএসএসের ৯ সন্ত্রাসী আটক

বান্দরবানে সাঁড়াশি অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন জেএসএস-এর সক্রিয় ৯ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) ভোরে লামা উপজেলার টংকাবতীর পুনর্বাসন চাকমা পাড়া এবং ইম্মানুয়েল ত্রিপুরা পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- আনন্দ মোহন চাকমা (৭২), শান্তিরাম চাকমা (৩৩), চাতুই চাকমা (৩৫), শান্তি রঞ্জন চাকমা (৩৫), কল্পরঞ্জন চাকমা (৪৫), জ্যোতি বিকাশ চাকমা (২৮), পাখিরাম ত্রিপুরা (৩১), ছতিয় ত্রিপুরা (৬০) এবং জুয়েল ত্রিপুরা (২৬)।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, লামার টংকাবতীর পুনর্বাসন চাকমা পাড়া এবং ইম্মানুয়েল ত্রিপুরা পাড়া এলাকায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন জেএসএসের সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে আলীকদম সেনা জোনের একটি দল অভিযান পরিচালনা করে। এসময় জেএসএস এর ৯ জন সক্রিয় সদস্যকে আটক করে এবং তাদের কাছ থেকে ৪টি দেশীয় গাদা বন্দুক, ২টি ব্যারেল, ৩টি ছুরি, ১টি ইউনিফর্মের নিচের অংশ, ২ জোড়া বুট, ১টি ট্যাব, ২টি মোবাইল ফোন এবং ইলেকট্রিক তার জব্দ করা হয়। আটকদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে আলীকদম সেনা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা লামার টংকাবতী এলাকার পুনর্বাসন চাকমা পাড়া এবং ইম্মানুয়েল ত্রিপুরা পাড়ায় অভিযান চালিয়ে অস্ত্রসহ জেএসএস এর ৯ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, পাহাড়ি সন্ত্রাসীদেরকে সকল প্রকার চাঁদা প্রদান হতে বিরত থাকার এবং সন্ত্রাসী গোষ্ঠী চাঁদা চাওয়ার সঙ্গে সঙ্গে আলীকদম সেনা জোনকে অবহিত করার জন্য এলাকাবাসীদের অনুরোধ করেন।

বাংলাদেশ সময়: ১৫:৩৬:৪১   ২২৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জলজ পরিবেশ রক্ষা করতে হবে : আবু সুফিয়ান এমপি
পাহাড়ে মানসম্মত শিক্ষার উন্নয়ন ও অর্থনীতি বিকাশে কাজ করছে সরকার : পার্বত্যমন্ত্রী
পার্বত্যাঞ্চলের শিক্ষার উন্নয়নে প্রধানমন্ত্রী বিশেষ বরাদ্দ দিয়েছেন
আমাদের অনেক শ্রম, ত্যাগ স্বীকার করতে হচ্ছে : এ্যানি
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে মিলল ৫হাজার ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে
একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল
রেইনবো নেশন গড়ে তুলে বৈষম্যহীন বাংলাদেশ নির্মাণই সরকারের লক্ষ্য — পার্বত্য মন্ত্রী
এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক গ্যাস সরবরাহ
নদীর তীর রক্ষা কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে : পানিসম্পদমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ