রূপগঞ্জে পানি সংকট, ওয়াসা অফিস ঘেরাও করল এলাকাবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » রূপগঞ্জে পানি সংকট, ওয়াসা অফিস ঘেরাও করল এলাকাবাসী
শুক্রবার, ২০ জুন ২০২৫



রূপগঞ্জে পানি সংকট, ওয়াসা অফিস ঘেরাও করল এলাকাবাসী

নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাবার পানির দাবিতে ঢাকা ওয়াসার গন্ধর্বপুর প্রকল্প অফিস ঘেরাও করেছে এলাকাবাসী। আজ শুক্রবার (২০ জুন) জুমার নামাজের পর তারাবো পৌরসভার গন্ধর্বপুর গ্রামের শত শত মানুষ বিক্ষোভ ও মানববন্ধনে অংশ নেন।

মানববন্ধনে এলাকাবাসী বলেন, ওই এলাকায় স্থানীয়দের জমি কমদামে অধিগ্রহণ করে ২০১৯ সাল থেকে ঢাকা ওয়াসা পানি শোধনাগার স্থাপনের কাজ শুরু করেছে। প্রকল্পটি আগামী ডিসেম্বরে চালু হওয়ার কথা রয়েছে।
রূপগঞ্জের ওই অঞ্চলে ব্যাপক শিল্পায়ণের কারণে কমে গেছে ভূগর্ভস্থ পানির উৎস। এ কারণে ন্যায্যতার ভিত্তিতে প্রকল্প থেকে গ্রামবাসীরা পানি বরাদ্দের দাবি করে আসছেন।

সূত্র জানায়, এই প্রকল্পের অধীনে দিনে ৬০ কোটি লিটার মেঘনা নদীর পানি শোধন করা হবে রাজধানীবাসীর জন্য। সেখানে মাত্র ১ শতাংশ পানি বরাদ্দ রাখা হলে গ্রামবাসীর পানির সংকট দূর হবে।

এসময় বিক্ষোভকারীরা ওয়াসার বিরুদ্ধে মসজিদ ও কবরস্থানের জমি দখলসহ খাল ভরাটের অভিযোগ করেন। পরে সেনাবাহিনীর সদস্যদের হস্তক্ষেপে ঘেরাও কর্মসূচি স্থগিত করেন তারা।

বাংলাদেশ সময়: ২৩:৩০:১৯   ৩৩২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কৃষিখাতকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করাই কৃষক কার্ডের লক্ষ্য : মাহদী আমিন
চরম বেকায়দায় ডোনাল্ড ট্রাম্প
সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাস লাইনে বিস্ফোরণ, স্থানীয়দের চেষ্টায় আগুন
হকারমুক্ত ও যানজটমুক্ত নারায়ণগঞ্জ জনগণের অধিকার: মামুন মাহমুদ
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কুমিল্লার ভূমিকা ছিল অগ্রগামী
পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী
সরকার পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী
জ্বালানি খাতে আলজেরিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় ঢাকা
হকার উচ্ছেদে ঐতিহাসিক দিবস সৃষ্টি হয়েছে: এমপি আবুল কালাম
ফাঁকা ফুটপাতে স্বস্তি নগরবাসীর, ধরে রাখা চ্যালেঞ্জ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ