বন্দরে যৌথ বাহিনীর অভিযান: মাদক ও অস্ত্রসহ ২ নারী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে যৌথ বাহিনীর অভিযান: মাদক ও অস্ত্রসহ ২ নারী আটক
শুক্রবার, ২০ জুন ২০২৫



বন্দরে যৌথ বাহিনীর অভিযান: মাদক ও অস্ত্রসহ ২ নারী আটক

বন্দরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, দেশি-বিদেশি অস্ত্র এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই অভিযানে দু’জন নারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো মোছা. মাজেদা বেগম (৫০) এবং শান্তি বেগম (৪৮) নামের দু’জন নারীকে আটক করা হয়েছে।

শুক্রবার (২০ জুন) সকাল সাড়ে ৮টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বন্দর উপজেলার বউবাজার এলাকায়, প্রায় তিন ঘণ্টাব্যাপী এই অভিযান পরিচালিত হয়। সেনাবাহিনী ও পুলিশের যৌথ নেতৃত্বে এই সাঁড়াশি অভিযান চালানো হয়, যা মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দেয়।

অভিযানকালে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৭টি মোবাইল ফোন, ছোট-বড় ১৬টি দেশীয় ধারালো অস্ত্র এবং ১টি ছোট ডিজিটাল পাল্লা ও ৩ লাখ ২০ হাজার ২২৫ টাকা উদ্ধার করা হয়।

আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৩১   ২০৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে নারায়ণগঞ্জে বৃহৎ র‍্যালি শনিবার
সদরপুরে ভুবনেশ্বর নদ থেকে অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার
পটিয়ায় আধুনিক মিনি স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নাটোরে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু
বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে প্রতিবেশী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
বাসায় কোটি টাকার চুরি, যা জানালেন চিত্রনায়িকা ববি
দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, মন্ত্রণালয়ের সিদ্ধান্তে রক্ষা পেল যাত্রীরা
কর্ণফুলীতে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু, গ্রেপ্তার ৫
পঞ্চগড় সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ