এখন মুক্তি পেলে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ চলত না: অনুপম খের

প্রথম পাতা » ছবি গ্যালারী » এখন মুক্তি পেলে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ চলত না: অনুপম খের
রবিবার, ২২ জুন ২০২৫



এখন মুক্তি পেলে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ চলত না: অনুপম খের

৩০ বছর আগে পর্দায় ম্যাজিক দেখিয়েছিল ‘রাজ’ ও ‘সিমরণ’। চরিত্রের নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন শাহরুখ ও কাজলের সেই কালজয়ী ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ ছবির কথা বলছি। যা আজও নস্টালজিয়া তৈরি করে। বুনে দেয় ভালোবাসার এক অন্য সংজ্ঞা।

সেই ছবিতে শাহরুখের বাবার চরিত্রে অনুপম খেরও ছিলেন বরাবরের মতোই অসামান্য। কিং খানের বাবা ‘পপস’ চরিত্রে তার অভিনয় বিশেষভাবে নজর কেড়েছিল।

নিজের নতুন ছবি ‘ইন দিনো মেট্রো’ নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে ডিডিএলজে’র সাফল্য প্রসঙ্গেও মুখ খুলেছেন অনুপম খের।

সাক্ষাৎকারে বর্ষীয়ান অভিনেতা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ নিয়ে বললেন তার মনের কথা। যেখানে অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, ”যদি ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ এই সময়ে মুক্তি পেত তাহলে কেমন ব্যবসা করত বলে আপনার মনে হয়?”

উত্তরে অনুপম খের বলেন, ‘আমাদের চারিদিকে যা ঘটে তা ছবিতে প্রতিফলিত হতে দেখি। সেটা গান হতে পারে, ভাষা হতে পারে বা আমাদের কথা বলার ধরণও হতে পারে।’

অনুপম খের আরও বলেন, “ওই সময় যখন এই ছবি মুক্তি পেয়েছিল তখন সময়, পরিস্থিতি ও ভালোবাসার সংজ্ঞা সবটাই আজকের থেকে আলাদা ছিল। তখন ভালোবাসা বুঝতে, একে অপরের প্রেমে পড়তে এবং কথা বলা শুরু হতে অনেকটা সময় লেগে যেত। কম সময়ে কিছুই হত না। হঠকারি সিদ্ধান্তে একে অপরের প্রেমে তখন কেউ পড়তেন না। তখন ভালোবাসা তারপর বিয়ে তারপর আসত ঘনিষ্ঠ হওয়ার মতো বিষয়। কিন্তু এখন সেটা পুরো পালটে গিয়েছে। এই প্রজন্ম প্রেমে পড়তেও সময় নেয় না। ঘনিষ্ঠ হতেও সময় নেয় না। আর তাদের ছাড়াছাড়ি হতেও সময় লাগে না। আমি এক্ষেত্রে ঠিক-ভুল বলছি না। সবটাই পরিস্থিত। কাজেই আমার মনে হয় যে এখন মুক্তি পেলে এই ছবি চলত না।”

বেশ কিছুদিন আগে এই ছবির রিলিজ নিয়ে মুখ খুলেছিলেন কাজল। তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় এই ছবির একটা আলাদা মাধুর্য রয়েছে। যা আজও দর্শককে মুগ্ধ করে রেখেছে। তাই আমার মনে হয় এই ছবির রিমেক না হওয়াই বাঞ্ছনীয়। এর যে নিজস্বতা রয়েছে তা বজায় রাখা উচিত।’

বাংলাদেশ সময়: ১৬:২৬:৩৩   ২৪৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ