খুলনায় ৫৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রথম পাতা » খুলনা » খুলনায় ৫৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত
রবিবার, ২২ জুন ২০২৫



খুলনায় ৫৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত

খুলনায় পুলিশ ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হলো ৫৮তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ।

রোববার (২২ জুন) আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে অংশ নেন ৮১৭ জন নবীন পুলিশ সদস্য।

সকাল ৮টা ৩০ মিনিটে প্রধান অতিথির অভিবাদন গ্রহণের মধ্য দিয়ে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা। তাঁকে অভ্যর্থনা জানান পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।

দৃষ্টিনন্দন কুচকাওয়াজ শেষে প্রধান অতিথি নবীন পুলিশ সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি বলেন, ‘দেশ ও জনগণের কল্যাণে দায়িত্বশীলতা, দক্ষতা এবং পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে।’

পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদানের কথা স্মরণ করিয়ে তিনি নবীন সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘আইনি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সদা প্রস্তুত থাকতে হবে।’

পরে প্রধান অতিথি প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক, কর্ণেল একেএম রাশেদুজ্জামান (ডিজিএফআই, খুলনা), খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জুলফিকার আলী হায়দারসহ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক বাহিনীর প্রতিনিধি, প্রশিক্ষণার্থীদের অভিভাবকরা।

বাংলাদেশ সময়: ১৬:৩৯:০৭   ২৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


চুয়াডাঙ্গায় শান্তিপূর্ণ পরিবেশে মহানবমী উদযাপন
ইউপি নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে: আইনমন্ত্রী
লালনের আদর্শকে জীবন পরিবর্তনের অনুষঙ্গ করতে হবে - জ্বালানি প্রতিমন্ত্রী
বৈষম্যহীন ও সম্প্রীতির বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই : পরিবেশ প্রতিমন্ত্রী
লালন শাহর ১৩৬তম তিরোধান দিবসে তিন দিনব্যাপী লালন উৎসবের উদ্বোধন
খুলনায় পুলিশ পরিদর্শকের ওপর হামলা, ‘স্পিকার মিরাজ’সহ গ্রেপ্তার ২
গড়াই নদীর ওপর ‘শহীদ আবরার ফাহাদ সেতু’ নির্মাণ করা হবে - প্রতিমন্ত্রী শাহে আলম
সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ