জেলার প্রবেশদ্বারে নির্মিত হবে ‘গেট অব ড্যান্ডি’

প্রথম পাতা » ছবি গ্যালারী » জেলার প্রবেশদ্বারে নির্মিত হবে ‘গেট অব ড্যান্ডি’
রবিবার, ২২ জুন ২০২৫



জেলার প্রবেশদ্বারে নির্মিত হবে ‘গেট অব ড্যান্ডি’

‘প্রাচ্যের ড্যান্ডি’ খ্যাত নারায়ণগঞ্জের হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে জেলার প্রবেশদ্বারে নির্মিত হবে ‘গেট অব ড্যান্ডি’। জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় এই প্রস্তাব গ্রহণ করা হয়েছে।

রবিবার (২২ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “প্রাচীনকাল থেকেই পাটশিল্পসহ নানা শিল্প-উদ্যোগের জন্য নারায়ণগঞ্জ সারা বিশ্বে ‘প্রাচ্যের ড্যান্ডি’ নামে পরিচিত ছিল। সময়ের ব্যবধানে এই খ্যাতি অনেকটাই ম্লান হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই এই গৌরব ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছি।”

তিনি বলেন, “এই পরিকল্পনার অংশ হিসেবে আজকের সভায় ‘গেট অব ড্যান্ডি’ নির্মাণের প্রস্তাব দিয়েছি। সবাই একমত হয়ে প্রস্তাবটি অনুমোদন দিয়েছেন। গেটটি হবে আধুনিক স্থাপত্যশৈলীর একটি নিদর্শন, যা জেলার প্রবেশপথেই থাকবে এবং আমাদের ঐতিহ্য ও গর্বকে প্রতিফলিত করবে।”

প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক পর্যায়ে একটি পাঁচ সদস্যবিশিষ্ট উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্যদিবসের মধ্যে কমিটি গেট নির্মাণসংক্রান্ত খুঁটিনাটি পর্যালোচনা করে প্রতিবেদন জমা দেবে।

নারায়ণগঞ্জ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হারুন অর রশিদ বলেন, “জেলা প্রশাসকের এই প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী। প্রাচ্যের ড্যান্ডি হিসেবে নারায়ণগঞ্জের পরিচিতি যেন কেবল মুখে মুখেই সীমাবদ্ধ না থাকে, সে জন্য প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন এই গেট নির্মাণ করা হবে। এতে করে কেউ নারায়ণগঞ্জে প্রবেশ করলেই বুঝতে পারবে এটি একটি শিল্প ও ঐতিহ্যের জেলা।”

তিনি আরও বলেন, “আমরা যারা এখানে কর্মরত, সবাই চাই জেলার গৌরবময় ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরতে। ‘গেট অব ড্যান্ডি’ সেই প্রচেষ্টারই একটি প্রতীক হবে।”

বাংলাদেশ সময়: ২৩:৪৯:৪৫   ২০৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন কর্পোরেশনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সাক্ষাৎ
রূপপুরে চুল্লিতে দেওয়া হলো ইউরেনিয়াম, অপেক্ষা পারমাণবিক বিদ্যুতের
ফরিদপুর পূজা ‌উদযাপন ফ্রন্ট এর উদ্যোগে ভক্তদের মধ্যে ‌ প্রসাদ বিতরণ অনুষ্ঠিত
মামলা জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করতে হবে: আইনমন্ত্রী
ফরিদপুরে ১১ দলীয় ঐক্যের বৈঠক অনুষ্ঠিত, ২ মে গণমিছিল সফল করার আহ্বান
সেনাপ্রধানের সঙ্গে ডিএসসিইউয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ
আওয়ামী লীগ আমলে বিদ্যুৎ খাতে লাগামহীন দুর্নীতি হয়েছে : আন্দালিব রহমান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ