ফতুল্লায় অস্ত্র ও গুলিসহ আটকের মামলায় যুবকের ১৫ বছরের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফতুল্লায় অস্ত্র ও গুলিসহ আটকের মামলায় যুবকের ১৫ বছরের কারাদণ্ড
রবিবার, ২২ জুন ২০২৫



ফতুল্লায় অস্ত্র ও গুলিসহ আটকের মামলায় যুবকের ১৫ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্র ও গুলিসহ আটক হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় ইকবাল নামের এক যুবককে ১৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার (২২ জুন) দুপুরে নারায়ণগঞ্জের বিশেষ ট্রাইব্যুনাল-৭ এবং অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত ইকবাল আদালতে উপস্থিত ছিলেন।

ইকবাল ফতুল্লার সস্তাপুর এলাকার আব্দুল করিমের ছেলে।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১২ জুলাই ফতুল্লার কুতুবাইল এলাকায় ইকবালের বাসায় অভিযান চালিয়ে তার কক্ষ থেকে একটি ৩২ বোরের রিভলভার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযুক্ত ইকবালকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।

আসামির সাজাপ্রাপ্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক কাইউম খান।

বাংলাদেশ সময়: ২৩:৫১:৪৬   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী
ঐক্যবদ্ধ উদ্যোগেই গড়ে উঠবে প্রত্যাশিত নারায়ণগঞ্জ: মামুন মাহমুদ
চাষাঢ়া-পঞ্চবটী সড়কের দ্রুত সংস্কার ও সম্প্রসারণের দাবি হাতেমের
রথযাত্রা উপলক্ষ্যে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা
আদর্শ শিক্ষকের অভাবে বাড়ছে মাদক: রিজভী
রাজশাহীকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী
চলতি সংসদ অধিবেশনেই সংবিধান সংস্কার কমিশন গঠন করতে হবে: গোলাম পরওয়ার
গণভোট বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে: ডা. শফিকুর রহমান
ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে পর্যায়ক্রমে স্থায়ীভাবে পুনর্বাসন করা হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ