পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রথম পাতা » আন্তর্জাতিক » পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
সোমবার, ২৩ জুন ২০২৫



পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ।

আজ কলকাতায় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রশাসনিক সদরদপ্তর ‘নবান্ন’ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অত্যন্ত উষ্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সাক্ষাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানান।

সাক্ষাৎকালে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের জনগণের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও দীর্ঘদিনের সম্পর্ক আরও গভীর ও জোরদার করার বিষয়ে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ভারতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনারের এ সাক্ষাৎ ছিল দেশটির কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাৎ।

এর আগে গত ২৯ মে হাইকমিশনার ভারতের রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র পেশ করেন।

সাক্ষাৎকালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মানুষের মধ্যে ভাষাগত, সাংস্কৃতিক ও অভিন্ন মূল্যবোধভিত্তিক যে গভীর বন্ধন রয়েছে, তা অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের গণ্ডি অতিক্রম করে।

তিনি আগামী দিনগুলোতেও বাংলাদেশের সাথে অব্যাহত সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২২:০০:৪১   ২৫৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


নেপালে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ২৭০
এবার রাশিয়ার ই-কমার্স জায়ান্ট ওজোনে ইউক্রেনের ড্রোন হামলা
‘মনোবল ধরে রাখুন’: ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে কিশোর ‘সুপারম্যান’
ক্যালিফোর্নিয়ায় বিশেষ নির্বাচন বিপুল অর্থ ঢেলেও আয়শা ওয়াহাবের জয় ঠেকাতে পারলেন না ইসরায়েলপন্থীরা
নতুন রাজনৈতিক সংকটে শাহবাজ শরীফ সরকার, ভাঙ্গনের আশঙ্কা
জরুরি অবতরণের সময় কানাডায় গাড়িতে বিমানের ধাক্কা, নিহত ১
ইসরাইলপন্থি মেলিসাকে হারিয়ে মার্কিন কংগ্রেসে আফগান বংশোদ্ভূত আয়েশা
রাষ্ট্রীয় বাহিনীতে অন্তর্ভুক্তির ঘোষণা সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের
সৌদির আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ জাকারিয়া
অভিবাসন ও যোগাযোগ খাতে নজরদারি বাড়াচ্ছে মালয়েশিয়া

News 2 Narayanganj News Archive

আর্কাইভ