নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কারের ব্যাপারে কোন ছাড় থাকবে না : সারজিস আলম

প্রথম পাতা » ছবি গ্যালারী » নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কারের ব্যাপারে কোন ছাড় থাকবে না : সারজিস আলম
সোমবার, ২৩ জুন ২০২৫



নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কারের ব্যাপারে কোন ছাড় থাকবে না : সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনের পূর্বে মৌলিক সংস্কারের ব্যাপারে আমাদের কোন ছাড় থাকবে না। খুনিদের বিচারের বিষয় এবং জুলাই ঘোষণাপত্র জুলাই মাসে দেয়ার ক্ষেত্রে আমাদের কোন আপোষ থাকবে না।

আজ সোমবার সন্ধ্যায় পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির হলরুমে জাতীয় যুব শক্তি পঞ্চগড় জেলা শাখার আয়োজনে জেলা সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্র্বর্তীকালীন সরকারকে আমরা দুর্বল সরকার হিসেবে দেখতে চাই না উল্লেখ করে সারজিস আলম বলেন, প্রথম সারির ৭ টি দলের মধ্যে ৬ টি দল যখন একটি সংস্কারের প্রশ্নে একমত হয় তখন অন্তর্র্বর্তীকালীন সরকার বা ঐকমত্য কমিশনের কাছে একটি দল বড় হতে পারে না।

তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করি একটি স্বচ্ছ নির্বাচনের আগে এই বাংলাদেশে জুলাই সনদ দেখতে পাবো। জুলাই ঘোষণাপত্র পাবো। মৌলিক ও নির্বাচনকালীন সংস্কার পাবো এবং দৃশ্যমান বিচার দেখতে পাবো।’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় যুব শক্তির আহ্বায়ক এডভোকেট তারিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক নেছার উদ্দীন বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ২২:৫১:১০   ২৪৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মাদুরোর ছবি প্রকাশ, বললেন ‘দৃঢ় আছি’
আল কোরআন ও আল হাদিস
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চার বছর ধরে সংস্কার নেই, সোনাপুর-ময়েনদিয়া সড়কে দুর্ভোগ
বোয়ালমারীতে বাজার দখল নিয়ে হামলা: আহত বিএনপি নেতাসহ ২, আতঙ্কে ব্যবসায়ীরা
মেসির চার গোল, মন্ট্রিলকে উড়িয়ে খরা কাটালো মায়ামি
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী
জামালপুরে আধিপত্য ও বালু উত্তোলন নিয়ে বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলি সহ আহত ১১
ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ