কোনো ধরনের মবকে প্রশ্রয় দেওয়া হবে না, নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

প্রথম পাতা » ছবি গ্যালারী » কোনো ধরনের মবকে প্রশ্রয় দেওয়া হবে না, নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



কোনো ধরনের মবকে প্রশ্রয় দেওয়া হবে না, নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতি থাকলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

কোনো ধরনের মব জাস্টিসকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। সেইসাথে মব নিয়ন্ত্রণে কোনো পুলিশ সদস্যের গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

মঙ্গলবার ডিএমপি সদর দপ্তরে জাইকার অর্থায়নে সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সাংবাদিকদের বলেন, যারা “মব” সৃষ্টি করে আইন হাতে তুলে নিচ্ছে, প্রয়োজনে তাদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি কিংবা ডাকাতির মতো অভিযোগে মামলা করা হবে।’
তিনি হুঁশিয়ার করে বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের জনরোষ বা উচ্ছৃঙ্খল আচরণ বরদাস্ত করা হবে না।

এসময় ডিএমপি কমিশনার জানান, সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বাসায় সৃষ্ট ঘটনায় মামলা করে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে দাবি আদায়ে সড়ক অবরোধ করা যাবে না উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, মহানগরীতে সড়ক অবরোধ করে আন্দোলনের নামে জনভোগান্তি যাতে কেউ সৃষ্টি করতে না পারে, সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে।

এ সময় চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫:২৫:২১   ১৯৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ