টেকনাফে বিদেশি পিস্তল-ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

প্রথম পাতা » চট্টগ্রাম » টেকনাফে বিদেশি পিস্তল-ইয়াবাসহ দুই মাদককারবারি আটক
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



টেকনাফে বিদেশি পিস্তল-ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল ও আনুমানিক ১ কোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন কেরুনতলী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে একটি মোটরসাইকেল থামানো হয়।

পরবর্তীতে মোটরসাইকেল আরোহীর কাছে থাকা ব্যাগ তল্লাশি করে পাওয়া যায় আনুমানিক ১ কোটি টাকা মূল্যমানের ২০ হাজার পিস ইয়াবা। একই সঙ্গে চালকের দেহ তল্লাশিতে কোমর থেকে উদ্ধার করা হয় ৭.৬৫ মি.মি. ক্যালিবারের একটি বিদেশি পিস্তল, একটি পিস্তলের ম্যাগাজিন এবং ৫ রাউন্ড তাজা গুলি। এসময় ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

জব্দকৃত মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, উপকূলীয় অঞ্চলে মাদক পাচারসহ সকল প্রকার অপরাধ দমনে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান জোরদার থাকবে।

বাংলাদেশ সময়: ১৫:২১:৫৩   ২০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ