জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সাক্ষাৎ

বিশ্বব্যাংকের একটি প্রতিনিধিদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক (জনসংযোগ কর্মকর্তা) মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

জেরোম বাজিনার নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করে।

দুপুরে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে অধ্যাপক আহসান প্রতিনিধিদলকে তাদের আগ্রহের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার বিভিন্ন দিক তুলে ধরেন।

সভায় অন্যান্যদের মধ্যে বিশ্বব্যাংকের প্রতিনিধি থমাস সুইতালা, সুপর্ণা রায়, ফারুক আহমেদ, সাবরিনা তানজিন এবং জান্নাতুল নাঈম উপস্থিত ছিলেন।

এছাড়াও, জাবি’র পক্ষ থেকে প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং ফার্মেসি বিভাগেরঅধ্যাপক মাসুম শাহরিয়ার উপস্থিত ছিলেন।

বৈঠকের পর, বিশ্বব্যাংকের প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের গবেষণা উদ্ভাবন কেন্দ্র পরিদর্শন করে এর চলমান গবেষণা কার্যক্রম পর্যবেক্ষণ করে।

বাংলাদেশ সময়: ২২:৫৭:৪৮   ২১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে মডেল হাসপাতালে উন্নীত করার পরিকল্পনা রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী
নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
সরকারের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেলোয়াড় তৈরি : ত্রাণমন্ত্রী
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
বাস্তব সমস্যা সমাধানে গবেষণায় জোর দেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
এটিএন বাংলায় নৃত্য পরিবেশন করে প্রসংশিত ডাসারের ক্ষুদে শিল্পী বৃথা আরশী
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম : শিক্ষামন্ত্রী
ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ