রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণে ছাড় দিচ্ছে দাতা সংস্থা: অর্থ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণে ছাড় দিচ্ছে দাতা সংস্থা: অর্থ উপদেষ্টা
বুধবার, ২৫ জুন ২০২৫



রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণে ছাড় দিচ্ছে দাতা সংস্থা: অর্থ উপদেষ্টা

বর্তমানে দেশে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ঋণদাতা সংস্থাগুলো ঋণ দেয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

উপদেষ্টা বলেন, দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভর করে। তবে বর্তমানে রাজনৈতিক অনিশ্চয়তা না থাকায় ও ফেব্রুয়ারির দিকে নির্বাচনের ঘোষণা আসায় ঋণদাতা সংস্থাগুলো ঋণ দেয়ার ক্ষেত্রে ছাড় দিয়েছে।

হরমুজ প্রণালীর কারণে গম বা জ্বালানি আমদানির ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না বলেও জানান ড. সালেহউদ্দিন। তিনি বলেন, তবে সার আমদানিতে কিছুটা প্রভাব পড়তে পারে।

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলমান আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, এনবিআরের মধ্যে আগে স্বচ্ছতা, জবাবদিহিতা ছিল না। আগের সরকারের সময় কিছু সংখ্যক ব্যবসায়ী লাভবান হতো। এখানে স্বার্থের বিষয় আছে বলেই ক্যারিয়ারের প্রশ্ন তুলে আন্দোলন হচ্ছে।

আগামী বৃহস্পতিবার (২৬ জুন) আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সার্বিক বিষয়ে আলোচনা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ারে কোনো অসুবিধা হবে না বরং তাদের স্ট্যাটাস বাড়বে জানানো হলেও তাদেরকে নেগেটিভ দিক বুঝিয়েছে কেউ।

বাংলাদেশ সময়: ১৫:০৫:০৮   ২০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
সিদ্ধিরগঞ্জে মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
মোবাইল আসক্তি থেকে ফিরে আসতে হবে: সাখাওয়াত
অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে সমন্বিত উদ্যোগের আহ্বান প্রতিমন্ত্রী শামা ওবায়েদের
সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা রহস্য উন্মোচন, আসামির স্বীকারোক্তি
বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জে জামাল হত্যা মামলা : একজনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ১
কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি ডেপুটি স্পিকারের
সরিষাবাড়ীতে ১২ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ফিরোজ গ্রেফতার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ