২ বছরের কারাদণ্ড এড়াতে ৪ বছর ধরে পলাতক, অবশেষে গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ২ বছরের কারাদণ্ড এড়াতে ৪ বছর ধরে পলাতক, অবশেষে গ্রেফতার
বুধবার, ২৫ জুন ২০২৫



২ বছরের কারাদণ্ড এড়াতে ৪ বছর ধরে পলাতক, অবশেষে গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই বছরের কারাদণ্ডের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন-র‍্যাব।

মঙ্গলবার (২৪ জুন) রাতে উপজেলার মনকষা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৫ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প।

র‍্যাব জানিয়েছে, প্রায় চার বছর ধরে তিনি পলাতক ছিলেন। গ্রেফতার ব্যক্তির নাম মো. বাবু। তিনি শিবগঞ্জ উপজেলার চাঁদশিকারী-দর্জিপাড়ার রাজ্জাক আলীর ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বাবুর বিরুদ্ধে ২০২১ সালে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। মামলার হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন। পরবর্তীতে আদালত ওই মামলায় বাবুকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান ও ৩ হাজার টাকা জরিমানা করেন। গ্রেফতারের পর বাবুকে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৩৮   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
দুর্বৃত্তদের হামলায় আহত পুলিশ পরিদর্শককে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
রাজশাহীতে ছয়টি রেললাইন, ফোর লেন সড়ক ও হাসপাতাল নির্মাণের উদ্যোগ
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক মৎস্য অধিদপ্তর ও প্রাণিসম্পদ অধিদপ্তর পরিদর্শন
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
ডেপুটি স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধির সাক্ষাৎ অনুষ্ঠিত
আদালতে ‘জয় বাংলা’স্লোগান দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি সাখাওয়াতের
সালথায় ডিম খাওয়া নিয়ে বিরোধ, কৃষকের মৃত্যু

News 2 Narayanganj News Archive

আর্কাইভ