বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালন

প্রথম পাতা » খুলনা » বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালন
বুধবার, ২৫ জুন ২০২৫



বাগেরহাটে বিশ্ব পরিবেশ দিবস পালন

“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় এই প্রতিপাদ্য কে সামনে রেখে আজ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ চত্বর থেকে খুলনা মহাসড়ক হয়ে জেলা প্রশাসক চত্বর পর্যন্ত এক বর্নাঢ্য র‌্যালি শেষে জেলা প্রশাসক অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, ডা. শেখ রিয়াদুজ জামান।

বক্তারা বাগেরহাট একটি উপকূলীয় অঞ্চল হিসেবে এখানকার জলবায়ূর উষ্ণতা প্রাকৃতিক বিপর্যয় সুন্দরবন রক্ষায় টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ব্যক্তি ও সামাজিক ভাবে সবাইকে পরিবেশবান্ধব জীবন যাপনে অভ্যস্ত হতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পরে স্কুল,মাদ্রাসা, কলেজ শিক্ষার্থীদের চিত্রাঙ্কন,ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিভিন্ন মাদ্রাসা, স্কুল কলেজ শিক্ষার্থী,বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, পরিবেশ কর্মী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬:০১:০৩   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


সুন্দরবনে সম্রাট বাহিনীর কবল থেকে ৪ জেলে উদ্ধার
কুষ্টিয়ায় ২৫৭ পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার, যানজট নিরসনে বিশেষ উদ্যোগ
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
অসংখ্য ডিসেম্বর আসবে তবুও শেখ হাসিনা ফিরে আসবে না : রাশেদ খান
ইজিবাইকে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে : জ্বালানি প্রতিমন্ত্রী
প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করছে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী
সাতক্ষীরায় বাল্যবিবাহকে লাল কার্ড দেখানো কিশোরীদের মাঝে প্রণোদনার চেক হস্তান্তর
খুলনায় বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দ্বার উম্মোচিত হবে : কেসিসি প্রশাসক
সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযানে বন্দুক-গোলাবারুদ উদ্ধার
বন্ধ পাটকল চালুর মাধ্যমে কর্মসংস্থানের প্রতিশ্রুতি হুইপ বকুলের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ