পতেঙ্গায় বিপুল ইউরিয়া সার-আলুসহ আটক ১৩

প্রথম পাতা » চট্টগ্রাম » পতেঙ্গায় বিপুল ইউরিয়া সার-আলুসহ আটক ১৩
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



পতেঙ্গায় বিপুল ইউরিয়া সার-আলুসহ আটক ১৩

চট্টগ্রামের পতেঙ্গা বহিঃনোঙ্গর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে অবৈধভাবে পাচারকালে প্রায় ১৬ লাখ টাকার ইউরিয়া সার, আলু, লুব অয়েল ও ব্যাটারিসহ ১৩ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৫টায় কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক পতেঙ্গা বহিঃনোঙ্গর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৪৩০ বস্তা ইউরিয়া সার, ৬০০ বস্তা আলু, ৪০ লিটার লুব অয়েল এবং ২টি হ্যামকো ব্যাটারি জব্দ করা হয়। এ সময় পাচারে জড়িত ১৩ জনকে আটক করা হয়।

কোস্ট গার্ডের দাবি, এই বিপুল পরিমাণ কৃষিপণ্য ও জ্বালানি উপকরণ পাচার করে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাচার করার চেষ্টা চলছিল। অভিযানে ১৬ লাখ ৩৪ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করা হয়েছে।

জব্দকৃত মালামাল, আটককৃত পাচারকারী এবং পাচার কাজে ব্যবহৃত নৌযানগুলো সদরঘাট নৌ পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:২০:০৪   ২১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে
ফেনীর ৩ উপজেলার ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ