মতবিনিময় সভায় চালকদের নিয়োগপত্র, ডোপটেস্টের প্রস্তাব

প্রথম পাতা » ছবি গ্যালারী » মতবিনিময় সভায় চালকদের নিয়োগপত্র, ডোপটেস্টের প্রস্তাব
বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫



মতবিনিময় সভায় চালকদের নিয়োগপত্র, ডোপটেস্টের প্রস্তাব

নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও বিআরটিএর উদ্যোগে জেলার সড়ক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র প্রদান, দক্ষ চালক তৈরিতে প্রশিক্ষণ, বিশেষ পোশাক পরিধান, নিয়মিত ডোপটেস্ট, কল্যাণ ফান্ড গঠন, সড়ক মেরামত এবং সড়ক ব্যবস্থাপনা মনিটরিং কমিটি গঠনের বিষয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সিটি কর্পোরেশনের সচিব মো. নূর কুতুবুল আলম, বিআরটিএ’র সহকারী পরিচালক মাহবুবুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, সাবেক মহানগর জামায়াত আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, ইসলামী আন্দোলনের নগর সভাপতি মাসুম বিল্লাহ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) শওকত আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সদস্য সচিব জাবেদ আলম, পরিবহন সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।

মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, “ভালো রাস্তা ছাড়া নিরাপদ যান চলাচল সম্ভব নয়। মদনগঞ্জ-মদনপুর সড়কের অবস্থা ভয়াবহ, যেখানে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা থাকে।”

আবু আল ইউসুফ খান টিপু বলেন, “চালকদের তথ্য, পরিচয়পত্র ও লাইসেন্স বাধ্যতামূলক করতে হবে। যাতে অপরাধের পর পালিয়ে যেতে না পারে। সেইসঙ্গে নির্দিষ্ট স্থানে গাড়ি পার্কিং ও যাত্রী ওঠানামা নিশ্চিত করা জরুরি।”

তরিকুল সুজন প্রস্তাব দেন, “প্রশাসন ও ট্রাফিক বিভাগের পাশাপাশি মালিক, শ্রমিক ও যাত্রী প্রতিনিধিদের নিয়ে একটি সক্রিয় মনিটরিং কমিটি গঠন করা হোক, যারা নিয়মিত বাসস্ট্যান্ড ও টার্মিনালে তদারকি করবেন।”

মামুন মাহমুদ বলেন, “অধিকাংশ দুর্ঘটনার পেছনে রয়েছে মাদকাসক্ত চালক। তাই চালকদের নিয়মিত ডোপটেস্ট প্রয়োজন। এছাড়া দুইটি মহাসড়ক ঘেঁষা এই জেলায় দ্রুত চিকিৎসা কেন্দ্র না থাকায় দুর্ঘটনায় মৃত্যুর হার বেশি। মহাসড়কের পাশে প্রাথমিক চিকিৎসাকেন্দ্র স্থাপন করলে অনেক প্রাণ রক্ষা সম্ভব।”

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, “আমরা পরিবর্তন চাই না বলেই ঝামেলা এড়াতে চাই। অথচ সময়ের সাথে তাল মিলিয়ে পরিবর্তন আনতেই হবে। সমাজ ও পৃথিবী দ্রুত বদলাচ্ছে—আমাদেরও বদলাতে হবে। তাই চালকদের নিয়োগপত্র, প্রশিক্ষণ, পোশাক, ডোপটেস্ট ও মনিটরিং ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিতে হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

বাংলাদেশ সময়: ২৩:২০:৩৮   ৩১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ