ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ

প্রথম পাতা » চট্টগ্রাম » ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫



ফ্যাসিবাদমুক্ত গণতন্ত্র ফিরেছে দেশের রাজনীতিতে: সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দীর্ঘ ১৬-১৭ বছরের সংগ্রামের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদমুক্ত ও গণতান্ত্রিক পরিবেশ পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকে স্বাধীন, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে চতুর্থ দিনের মতো চকরিয়া উপজেলা কোনাখালী ইউনিয়নে গণসংযোগকালে পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন-জনগণের ত্যাগ, শহীদদের রক্ত ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের ভিত্তিতে আইনের শাসন, মানবাধিকার, মৌলিক অধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান শপথ। বিএনপি বিশ্বাস করে-আগামী দিনে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

সালাউদ্দিন আহমদ বলেন, বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে-কৃষকের জন্য কৃষি কার্ড, ন্যায্য দামে বীজ-সার এবং সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করা হবে। সকল নাগরিকের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, যেন কেউ চিকিৎসার অভাবে মারা না যায়। দরিদ্র পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে পরিবারভিত্তিক কার্ডের মাধ্যমে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য বিনামূল্যে প্রদান করা হবে।

তিনি আরও বলেন, শিক্ষিত বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি এবং চাকরি না পাওয়া পর্যন্ত বেকার ভাতা চালু করা হবে। এক থেকে দেড় বছরের মধ্যে এক থেকে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি দাবি করেন, বিএনপি প্রতিশ্রুতি দেয় এবং তা বাস্তবায়ন করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল হলো স্বাধীনতা, মুক্তিযোদ্ধা ও গণতন্ত্র রক্ষার দল এবং দেশের উন্নয়নের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে সালাহউদ্দিন আহমদের জনসংযোগ ও পথসভায় মানুষের ঢল নামে। আর জনসংযোগে ভক্তদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন তিনি। এছাড়া তিনি পেকুয়ার মগনামায় অগ্নিকাণ্ডের শিকার ৭ পরিবাকে আর্থিক সহায়তা দেন।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৩৯   ১৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১
আমরা মালিক নই, ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল
৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম
রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
‘শীর্ষ সন্ত্রাসী’ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড
ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন চালু হবে চলতি মাসে : রেলপথ প্রতিমন্ত্রী
বিজয়নগরে লুডু খেলা নিয়ে সংঘর্ষে নিহত ১
আগামী বছর নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন কর্মসূচি শেষ হবে: কৃষিমন্ত্রী
কবি নজরুলের আগমনের শতবর্ষ পূর্তিতে ফেনীতে দিনব্যাপী নজরুল মেলা
চাঁদার লাখ লাখ টাকা যেভাবে সংগ্রহ করতেন সন্ত্রাসী ডেভিড ইমন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ