নতুন বাংলাদেশ তৈরির কারিগর হিসেবে দাঁড়িয়েছে জামায়াতে ইসলাম : সহকারী সেক্রেটারি

প্রথম পাতা » ছবি গ্যালারী » নতুন বাংলাদেশ তৈরির কারিগর হিসেবে দাঁড়িয়েছে জামায়াতে ইসলাম : সহকারী সেক্রেটারি
শুক্রবার, ২৭ জুন ২০২৫



নতুন বাংলাদেশ তৈরির কারিগর হিসেবে দাঁড়িয়েছে জামায়াতে ইসলাম : সহকারী সেক্রেটারি

বাংলাদেশ জামায়াতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি জেনারেল এড. মোয়াজ্জেম হোসেন হেলাল বলেন, নতুন বাংলাদেশ তৈরির কারিগর হিসেবে দাঁড়িয়েছে জামায়াতে ইসলাম। আগামী দিনে বৈষম্যহীন কল্যাণকর একটি রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করবে জামায়াতে ইসলাম।

শুক্রবার জামায়াতে ইসলাম নরসিংদী জেলার পলাশ শাখার প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ঘোড়াশাল পৌর অডিটরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন জামায়াত ইসলাম পলাশ উপজেলা শাখার আমীর মাওলানা আবুল কাশেম শিকদার।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মোয়াজ্জেম হোসেন এসময় বলেন, জামায়াতে ইসলাম সত্য ও ন্যায়ের পথে আছে বলেই দীর্ঘ ১৬ টি বছর এতো জেল জুলুম নির্যাতন ও অত্যাচারের পরও আজ দলীয় নিবন্ধন ও প্রতীক ফিরে পেয়েছে। এখন পর্যন্ত জামায়াতে ইসলাম দেশের প্রায় ৩০০ টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে বলে তিনি উল্লেখ করেন।

দলের পলাশ উপজেলা শাখার সেক্রেটারি মাসুদ করিমের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামাতের নরসিংদী জেলা আমীর মাওলানা মোছলেহুদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা আমজাদ হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য সায়েদুজ্জামান, আব্দুল জব্বার, মাধবদী থানার আমীর মাওলানা আবুল আজিজসহ দলীয় নেতাকর্মীগণ।

বাংলাদেশ সময়: ২০:২৫:১৬   ২৮৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
আশেক মাহমুদ কলেজের হোস্টেল প্রাঙ্গণ থেকে অজ্ঞাত তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামায়াতে ইসলামী বারবার মানুষের সঙ্গে মোনাফেকি করছে : রিজভী
দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী
পাকিস্তানের সঙ্গে বাণিজ্য ও শিক্ষাসহ বিভিন্ন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির
কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী
ফ্যাসিস্টদের হাত থেকে দেশকে রক্ষা করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান হুইপ দুলুর
ইয়ামালের জোড়া গোল, বার্সেলোনার পাঁচে পাঁচ
প্রধানমন্ত্রী স্রোতের বিরুদ্ধে গিয়ে আমাদের নিয়ে সাঁতার কাটছেন : গণপূর্তমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ