না.গঞ্জে উৎসবমুখর ও নিশ্ছিদ্র নিরাপত্তায় পালিত হলো ঐতিহ্যবাহী রথযাত্রা

প্রথম পাতা » ছবি গ্যালারী » না.গঞ্জে উৎসবমুখর ও নিশ্ছিদ্র নিরাপত্তায় পালিত হলো ঐতিহ্যবাহী রথযাত্রা
শুক্রবার, ২৭ জুন ২০২৫



না.গঞ্জে উৎসবমুখর ও নিশ্ছিদ্র নিরাপত্তায় পালিত হলো ঐতিহ্যবাহী রথযাত্রা

নারায়ণগঞ্জে প্রায় আড়াইশ বছরের ঐতিহ্য বহন করে উৎসবমুখর ও নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব রথযাত্রা। শহরের দেওভোগ এলাকায় ইসকন রাধাগোবিন্দ মন্দিরের পাশাপাশি পার্শ্ববর্তী শ্রীশ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউ মন্দির, শ্রীশ্রী রামসীতা জিউ বিগ্রহ মন্দিরসহ বিভিন্ন মন্দিরে দিনব্যাপী এই উৎসবের আমেজ ছিল চোখে পড়ার মতো। ভক্তদের উপচে পড়া ভিড়ে নারায়ণগঞ্জ শহরের এসব এলাকা ছিল সরগরম।

শুক্রবার বিকেলে বর্ণাঢ্য রথযাত্রা শুরু হয়, যেখানে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। দেওভোগের ইসকন মন্দির থেকে সমন্বয় করে শহরের প্রায় ৮-১০টি মন্দিরের রথ একসঙ্গে যাত্রা করে। এই সুবিশাল শোভাযাত্রা দেওভোগ থেকে দুই নম্বর গেট, চাষাঢ়া, টানবাজার, নিতাইগঞ্জসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পাওয়ায় নিরাপত্তা নিয়ে কোনো ধরনের শঙ্কা ছিল না।

রথযাত্রায় অংশগ্রহণকারী অনিক কুমার দত্ত বলেন, “ভগবান জগন্নাথের আশীর্বাদ পাওয়ার জন্য পরিবারের সদস্যদের নিয়ে রথযাত্রায় অংশগ্রহণ করেছি। মনের বাসনা পূর্ণ করার লক্ষ্যে রথের দড়ি টেনেছি এবং পরিবারের সদস্যসহ দেশের জনগণের মঙ্গল কামনায় প্রার্থনা করেছি।”

নারায়ণগঞ্জে রথযাত্রার ইতিহাস
শ্রীশ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের পুরোহিত দীপঙ্কর চক্রবর্তী নারায়ণগঞ্জে রথযাত্রার ইতিহাস তুলে ধরেছেন। তিনি বলেন, জগন্নাথ দেবের রথযাত্রা শত শত বছর আগে ভারতের পুরী এলাকায় সর্বপ্রথম শুরু হলেও, নারায়ণগঞ্জ জেলায় ১১৭৩ বঙ্গাব্দ থেকে রথযাত্রা শুরু হয়েছে। তৎকালীন শ্রীশ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরের পুরোহিত ও সেবায়েত বেনুলাল ঠাকুর এই মন্দির থেকে সর্বপ্রথম রথযাত্রা শুরু করেন। এরপর শহরের গলাচিপা রামকানাই মন্দির, বলদেব মন্দির, রামসীতা মন্দির, বালাজিউর মন্দিরসহ বিভিন্ন মন্দিরে রথযাত্রার কার্যক্রম শুরু হয়। বর্তমানে শহরের প্রায় আটটিরও অধিক মন্দিরের ভক্তরা একত্রিত হয়ে দেওভোগ থেকে রথযাত্রা শুরু করেন, যা দিনে দিনে আরও জমজমাট হয়ে উঠেছে।

রথযাত্রা ও দুর্গাপূজার সংযোগ
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, দাদা বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে রথে চড়ে জগন্নাথ দেব আজ মাসির বাড়ি রওনা দিয়েছেন। উল্টোরথ পর্যন্ত সেখানেই থাকবেন তাঁরা। ওডিশার প্রধান উৎসব রথের সঙ্গে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজার এক বিশেষ সম্পর্ক রয়েছে। কারণ রথের রশিতে টান পড়লে ভেসে আসে মা দুর্গার আবাহন বার্তাও। রথের দিনে অনেক পূজা কমিটি খুঁটি পূজা করে থাকেন। বাঙালির মনে এই দিন থেকেই শুরু হয়ে যায় দুর্গাপূজার কাউন্ট ডাউন। দুর্গাপূজার বাকি আর ঠিক তিন মাস।

বাংলাদেশ সময়: ২০:৩০:২৬   ২২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে পদ্মা ও আড়িয়াল খার ভয়াবহ ভাঙন: বিলীনের ঝুঁকিতে ১০টি গ্রাম
নারায়নগন্জ সদরে শব্দদূষণবিরোধী অভিযান, ৪ যানবাহনকে জরিমানা
শহীদ মিনারে জনগণের ভালোবাসায় সিক্ত শিল্পী মুস্তাফা মনোয়ার
উত্তর কোরিয়া ইস্যুতে দক্ষিণ কোরিয়া-ইউক্রেনের বৈঠক
নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ এস এম ফয়েজউদ্দিন
এক টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্র হয়ে যাবে : আইনমন্ত্রী
বেকার যুবকদের কর্মসংস্থানে ১০ প্রকল্প বাস্তবায়ন, নতুন আরও ৬টি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
কাতারে নিহত ৫ প্রবাসীর মরদেহ দেশে পৌঁছেছে
বিটাকের প্রশিক্ষণ কর্মসূচি সময়োপযোগী এবং দেশের চাহিদার সামঞ্জস্যপূর্ণ: শিল্পমন্ত্রী
দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ