নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে : গাজী তামীম

প্রথম পাতা » খুলনা » নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে : গাজী তামীম
শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫



নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে : গাজী তামীম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর (প্রশাসন) গাজী এম এইচ তামীম বলেছেন, দীর্ঘদিন ধরে মানুষ গণতন্ত্রহীন পরিবেশের মধ্যে ছিল। মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। জাতীয় নির্বাচন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদ নির্বাচন পর্যন্ত রাজনৈতিক প্রতীক দিয়ে মানুষকে ভোটারহীন নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্রের নামে বাকশাল কায়েম করা হয়েছিল। সেখান থেকে মানুষের উত্তরণ হয়েছে।
সেই প্রত্যয়কে সামনে রেখে সামনে যে নির্বাচন আসছে তাতে সৎ, যোগ্য প্রার্থীকে বেছে নিতে হবে। আবার যেন মানুষ ফ্যাসিজমের মধ্যে ফিরে না আসে। তার জন্য সৎ নেতৃত্ব আসতে হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় মোংলার মিঠাখালীর খানজাহান হাটে শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক (র.) ফাউন্ডেশনের আয়োজনে অনুষ্ঠিত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শুধু শেখ হাসিনা নয়, কোনো রাজনৈতিক নেতার হাত ধরে যেন বাংলাদেশে আর কখনো ফ্যাসিজম ফিরে না আসে, সেই ফলাফল আগামী নির্বাচনে জাতি দেখতে পাবে।

শহীদ মাওলানা গাজী আবু বকর সিদ্দিক (র.) ট্রাস্টের চেয়ারম্যান জহির উদ্দিন বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমির ও মোংলা-রামপাল সংসদীয় আসনের জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ ও মোংলা উপজেলা জামায়াতের নায়েবে আমির কোহিনুর সরদারসহ অন্যরা।

এ অনুষ্ঠানে ৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৯ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৫   ১৯১ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খুলনা’র আরও খবর


বাড়িতে হামলা করে আমাকে দমিয়ে রাখা যাবে না: নুসরাত তাবাসসুম
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ৬ বাংলাদেশি
খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার
আমির হামজার নারীঘটিত ব্যাপার জামায়াত আমিরও জানেন: রাশেদ খান
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখা সম্ভব : জেলা প্রশাসক
ভূমি অফিসে অতিরিক্ত অর্থ আদায় বন্ধের নির্দেশ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের
মোংলা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে নতুন অর্থনৈতিক হাব
নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনে চীনা শিক্ষার্থীদের ড্রাগন ও লায়ন ডান্স পরিবেশন
শিল্পকারখানায় নাশকতার চেষ্টা হলে ২০২৪ সালের মতো জবাব দেবে জনগণ: প্রধানমন্ত্রী
মোংলা বন্দরে দুই কনটেইনার জেটি নির্মাণে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ