বিষাক্ত কীটনাশক বন্ধ করতে প্রয়োজনে রাস্তায় নামব : মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিষাক্ত কীটনাশক বন্ধ করতে প্রয়োজনে রাস্তায় নামব : মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা
শনিবার, ২৮ জুন ২০২৫



বিষাক্ত কীটনাশক বন্ধ করতে প্রয়োজনে রাস্তায় নামব : মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা

মৎস্য ও প্রাণীসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, কীটনাশকের প্রচারণা দেখে এটি ভালো কিছু মনে হলেও এটি আসলে বিষ। বিষকে কীভাবে আমরা খাদ্য উৎপাদনে ব্যবহার করি। এই বিষাক্ত কীটনাশক বন্ধ করতে প্রয়োজনে রাস্তায় নামবো।

তিনি শনিবার বিকেলে টাঙ্গাইলে নিরাপদ খাদ্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

জেলা শহরের শান্তিকুঞ্জ মোড় এলাকায় ব্যুরো বাংলাদেশের আঞ্চলিক কার্যালয়ে পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়া কৃষি আন্দোলন এই সম্মেলনের আয়োজন করে।

ফরিদা আখতার বলেন, বিষ দিয়ে মাছও ধরা হচ্ছে। গরু ছাগল ঘাস খেতে পারছে না। আগাছা নাশক ছিটিয়ে দিয়ে ঘাস মেরে ফেলে তা বিষাক্ত করা হচ্ছে। এ বিষাক্ত পরিবেশ থেকে আমাদের বের হতে হবে। বাংলাদেশ অনেক সুন্দর দেশ, সমৃদ্ধশালী দেশ। আমরা চাইলে এ দেশকে আরও সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে পারি।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. আবু নইম মুহাম্মদ আবদুছ ছবুর, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্যুরো বাংলাদেশ ময়মনসিংহ বিভাগের ব্যবস্থাপক ইশতিয়াক আহমেদ, আসপাডা পরিবেশ আন্দোলনের নির্বাহী পরিচালক লায়ন এম এ রশিদ, উবিনিগের পরিচালক সীমা দাস সীমু, সবুজ পৃথিবীর সাধারণ সম্পাদক শহিদ মাহমুদ, কৃষক ছানোয়ার হোসেন প্রমুখ।

এ সময় বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও পরিবেশবাদী সংগঠন সবুজ পৃথিবী ও নয়া কৃষি আন্দোলনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২:৪৮:৫৫   ২৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

News 2 Narayanganj News Archive

আর্কাইভ