মুন্সিগঞ্জে গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার ফতুল্লার ’দূর্ধর্ষ’ দিপু

প্রথম পাতা » ছবি গ্যালারী » মুন্সিগঞ্জে গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার ফতুল্লার ’দূর্ধর্ষ’ দিপু
রবিবার, ২৯ জুন ২০২৫



মুন্সিগঞ্জে গুলিবর্ষণের ঘটনায় গ্রেফতার ফতুল্লার ’দূর্ধর্ষ’ দিপু

মুন্সিগঞ্জ সদর উপজেলার একটি এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে গুলিবর্ষণের ঘটনায় ফতুল্লার মাসদাইর এলাকার দূর্ধর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাব্বির হোসেন দিপুকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে সদর উপজেলার পূর্ব দেওসার এলাকার রামপাল কলেজ কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। পরীক্ষার্থীরা কেন্দ্র থেকে বের হওয়ার সময় একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে প্রাইভেট কারে থাকা যুবক পালানোর চেষ্টা করে এবং তিন রাউন্ড গুলি ছোড়ে।

আটক যুবক সাব্বির হোসেন ওরফে দিপু (২৯) ফতুল্লার মাসদাইর ঘোষেরবাগ এলাকার আবুল হোসেনের ছেলে। সে ফতুল্লা মডেল থানার তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক কারবারি। তার বিরুদ্ধে সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ অর্ধডজনের বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

ঘটনার সময় পুলিশ এগিয়ে গেলে দিপু পালানোর চেষ্টা করে এবং পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে রিভলভার বের করে তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে হাতিমাড়া পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক এমদাদুল হক (৪২), কনস্টেবল সাজেদুর রহমান (২৬) ও রবিউল আলম চৌধুরী (৪৯) আহত হন।

পুলিশ জানায়, উপস্থিত পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দিপুকে আটক করা হয়। তার কাছ থেকে একটি ২২ বোর রিভলভার, দুটি তাজা গুলি, ৭০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় গুলি ছোড়ার দৃশ্য।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাইফুল আলম বলেন, “অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার হওয়া দিপুর বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তার অতীত অপরাধ ইতিহাসও খতিয়ে দেখা হচ্ছে।”

বাংলাদেশ সময়: ২৩:৩২:২২   ৩৭৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসে এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ভঙ্গুর অর্থনীতি পেয়েছে সরকার, চাপে নিম্নবিত্ত-মধ্যবিত্ত: উপদেষ্টা তিতুমীর
কক্সবাজার সৈকতে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য স্মরণীয় কাজ করতে চাই : ফকির মাহবুব আনাম
রশিদ খানের ঘূর্ণিতে ১৬০ রানেই শেষ বাংলাদেশ
নারায়ণগঞ্জে দুর্গাপূজায় এখন পর্যন্ত অপ্রীতিকর ঘটনা ঘটেনি: জেলা প্রশাসক
দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ: বিভাগীয় কমিশনার
ফ্যাসিস্ট ও গুপ্তরা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত : জহির উদ্দিন স্বপন
মহাসমারোহে দুর্গাপূজা উদযাপন সরকারের সাফল্য : প্রিন্স

News 2 Narayanganj News Archive

আর্কাইভ