সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান: মাদকসহ ২ নারী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান: মাদকসহ ২ নারী আটক
রবিবার, ২৯ জুন ২০২৫



সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান: মাদকসহ ২ নারী আটক

নগরীর উকিলপাড়া ২ নম্বর রেলওয়ে সুপার মার্কেট এলাকায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ দু’জন নারীকে আটক করা হয়েছে। শনিবার রাত ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর মেজর আফসান এই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে ২৩০ গ্রাম গাঁজা, ২৮৯টি গাঁজার পুরিয়া, একটি দেশীয় তৈরি চেইন, একটি বড় দা, দুটি মোবাইল ফোন এবং নগদ ২ হাজার ৪৩০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মোছা. সাথী খাতুন (৩০) ও সখিনা বেগম (৬০)। তারা দু’জনই নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

অভিযান শেষে আটককৃত নারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:২৯:৩৭   ২৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


মধুখালীতে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষক
আল কোরআন ও আল হাদিস
জামালপুরে সেচ পাম্পের ঘরে তরুণীর ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার
জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সালথায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ, আষাঢ়ের বিল ঘিরে উৎসবের আমেজ
জামালপুরে দুই বন্ধুর ছেলেকে বলাৎকার, অভিযুক্ত পলাতক, ভেস্তে গেল সালিশ
সংকট কাটাতে আমাদের ধৈর্য ধারণ করতে হবে — চীফ হুইপ
এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ