জামালপুরে মদ্যপান বিরোধী প্রতিবাদে সংঘর্ষ, আহত-১০ এলাকায় উত্তেজনা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে মদ্যপান বিরোধী প্রতিবাদে সংঘর্ষ, আহত-১০ এলাকায় উত্তেজনা
সোমবার, ৩০ জুন ২০২৫



জামালপুরে মদ্যপান বিরোধী প্রতিবাদে সংঘর্ষ, আহত-১০ এলাকায় উত্তেজনা

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় মদ্যপান ও বিক্রির প্রতিবাদে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার(২৯ জুন) রাতে পৌরসভার বাউসি গরুর হাট সংলগ্ন ঋষি পাড়া এলাকায় এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সঞ্জিত ও আদুরী নামের এক দম্পতি মদ্যপান করে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া ও মারামারি করছিলেন। তাদের এই অসামাজিক আচরণ দেখে প্রতিবেশী শিক্ষার্থী আনিসুর রহমান আনিছ (২৫) প্রতিবাদ করলে তাকে টেনেহিঁচড়ে বাড়ির ভেতরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

আনিছ এর পরিবার এই ঘটনা জানতে পেরে সঞ্জিতের বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করতে গেলে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বেঁধে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

আহতদের মধ্যে আনিসুর রহমান আনিছ এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও, এই ঘটনায় আহত কমল নিশি (২৫), নিখিল ঋষি (৬০), রবি ঋষি (১৯), বিকাশ (২৫) এবং কল্পনা (৪৫) সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ী যান।

আহত আনিছের পিতা শামীম জানান, “বাউসী বাজার সংলগ্ন ঋষি পাড়ায় আমরা কয়েকটি মুসলিম পরিবার বসবাস করি। এখানে ঋষিরা সবসময় মদ তৈরি করে এবং বিক্রি করে। আমরা নিষেধ করলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ মারতে আসে। পুলিশকে জানালে দু’একদিন ভালো থাকে, পরে আবার আগের মতোই চলে।”

শামীম আরও বলেন, “আমার ছেলে মাদক বিক্রির প্রতিবাদ করায় তাকে তারা বেধড়ক মারধর করেছে। আমরা এই সমাজকে মাদকমুক্ত করতে চাই এবং এই এলাকায় শান্তিতে বসবাস করতে চাই।”

এ ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং এলাকায় মাদকের বিস্তার রোধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান রাশেদ জানিয়েছেন, “ঘটনার অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলাদেশ সময়: ১৬:০৪:৪৫   ৩৭০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
৯ বছর পর জাপানের পর্দায় আমির খান, আসছে ‘সিতারে জমিন পার’
শ্রীলঙ্কাকে ২২৩ রানে হারিয়ে সিরিজ ইংল্যান্ডের
মাইক্রোএন্টারপ্রাইজ ও সৌরবিদ্যুত খাতে ৭ হাজার ২৪৫ কোটি টাকার ঋণ সহায়তা দেবে পিকেএসএফ
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
সাত মাসে নারায়ণগঞ্জকে ‘সন্ত্রাসের জনপদ’ থেকে মুক্ত করেছি: সাখাওয়াত
অপরাধ দমনে সকলের সহযোগিতা চাইলেন এসপি
সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান
বান্দরবানকে পর্যটনবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে চাই : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ