জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

প্রথম পাতা » খেলাধুলা » জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ
বুধবার, ২ জুলাই ২০২৫



জুভেন্টাসকে হারিয়ে কোয়ার্টারে রিয়াল মাদ্রিদ

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদের জমজমাট এক ম্যাচ উপভোগ করল দর্শকরা। আক্রমণ-পাল্টা আক্রমণের এই ম্যাচটি অবশ্য জয় পেয়েছে রিয়াল। আর এই জয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ আটের টিকিট কেটেছে আলোনসোর দল।

মঙ্গলবার (১ জুলাই) রাতে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের দ্বিতীয়ার্ধে গঞ্জালো গার্সিয়ার দুর্দান্ত এক হেডেই ‘ডেডলক’ ভাঙে রিয়াল। সমতায় ফেরার জন্য জুভেন্টাস মরিয়া হয়ে উঠলেও কাঙ্ক্ষিত গোল আর আসেনি। ফলে স্বস্তির জয় নিয়েই শেষ আটে পা রাখে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

এই ম্যাচ দিয়েই চলতি আসরে প্রথমবার মাঠে নামেন কিলিয়ান এমবাপ্পে। তবে মাঠে নেমে খুব একটা প্রভাব রাখতে পারেননি তিনি।

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ দুই দল ভাগ করে নিলেও আক্রমণে এগিয়ে ছিল রিয়াল। তাদের ২২টি শটের ১১টি ছিল লক্ষ্যে। তবে জালের দেখা পেয়েছে কেবল গার্সিয়ার হেড থেকে। বিপরীতে জুভেন্টাস ৬টি আক্রমণের ২টি লক্ষ্যে রাখতে পারলেও সেগুলো ছিল অনেকটাই নিষ্প্রভ।

ম্যাচের ৫৪তম মিনিটে একমাত্র গোলটি আসে। চলতি আসরে এটি গঞ্জালো গার্সিয়ার তৃতীয় গোল। গোল হজম করার পরপরই সমতায় ফেরার সুযোগ ছিল জুভেন্টাসেরও। ফ্রান্সিসকোর শটটি ঠেকান কোর্তোয়া। অন্যদিকে ভালভের্দের ওভারহেড কিকও ফিস্ট করে ফেরান দি গ্রেগরিও।

ম্যাচের একেবারে শেষ দিকে কোলো মুয়ানি বক্সে পড়ে গেলে পেনাল্টির আবেদন করে জুভেন্টাস। তবে রেফারি সেই আবেদনে সাড়া দেননি। শেষ পর্যন্ত গার্সিয়ার হেডেই নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য। দারুণ এক জয় নিয়েই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে জাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১০:৪৪:১৯   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


আল হিলালে অভিষেক ম্যাচে বেনজেমার হ্যাটট্রিক
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় পেসার
আফগানিস্তানকে কাঁদিয়ে ফাইনালে ভারত
২০২১ সালের পর ফাইনালে সিটি
বিপাকে আইসিসি, পাকিস্তানকে রাজি করাতে বিশেষ উদ্যোগ
অতিরিক্ত সময়ের গোলে চেলসির হার, ফাইনালে আর্সেনাল
ভারতের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে বাংলাদেশ
পাকিস্তানের ম্যাচ বয়কটের ঘোষণা, তবু কলম্বোয় যেতে হবে ভারতকে
বিশ্বকাপ বাছাইয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
শেষ মুহূর্তের নাটকীয়তায় প্রাক-মৌসুমে মেসিদের প্রথম জয়

News 2 Narayanganj News Archive

আর্কাইভ