হামাস যুদ্ধবিরতিতে রাজি না হলে গাজাকে ‘ধুলোয় মিশিয়ে’ দেয়ার হুমকি ইসরাইলের

প্রথম পাতা » আন্তর্জাতিক » হামাস যুদ্ধবিরতিতে রাজি না হলে গাজাকে ‘ধুলোয় মিশিয়ে’ দেয়ার হুমকি ইসরাইলের
বুধবার, ২ জুলাই ২০২৫



হামাস যুদ্ধবিরতিতে রাজি না হলে গাজাকে ‘ধুলোয় মিশিয়ে’ দেয়ার হুমকি ইসরাইলের

যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তির আলোচনা দ্রুত এগিয়ে না নিলে গাজাকে ‘ধুলোয় মিশিয়ে’ দেয়ার হুমকি দিয়েছে ইসরাইল।

বুধবার (২ জুলাই) যুক্তরাষ্ট্র-ভিত্তিক অ্যাক্সিওস নিউজের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল জাজিরা।

সোমবার গাজা শহরের আরও কয়েকটি এলাকার বেসামরিক নাগরিকদের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরাইলি বাহিনী। যা থেকে সেনাবাহিনীর স্থল আক্রমণ পুনরায় শুরু করার প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যায় বলে প্রতিবেদনে বলা হয়।

একজন ঊর্ধ্বতন ইসরাইলি কর্মকর্তার বরাত দিয়ে অ্যাক্সিওস জানায়, ‘গাজা যুদ্ধবিরতির আলোচনা কার্যকর না হলে আমরা গাজা শহর এবং কেন্দ্রীয় আশ্রয় শিবিরগুলোর অবস্থা রাফাহর মতোই করব। সবকিছু ধুলোয় মিশে যাবে।’

আরও বলেন, ‘এটি আমরা করতে চাই না। তবে যদি জিম্মি চুক্তির কোনো অগ্রগতি না হয়, তাহলে আমাদের আর কোনো বিকল্প থাকবে না।’

ট্রাম্প যখন বলেছেন, ইসরাইল ৬০ দিনের যুদ্ধবিরতি চূড়ান্ত করার জন্য প্রয়োজনীয় শর্তাবলীতে সম্মত হয়েছে এবং হামাসকে চুক্তিটি মেনে নেয়ার আহ্বান জানিয়েছে, তখনই এই প্রতিবেদনটি প্রকাশিত হলো।

তবে এ বিষয়ে ইসরাইল বা হামাসের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১০:৪৭:৫৭   ১৮৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


গাজা দখলের ইসরাইলি পরিকল্পনার নিন্দা জানানোর আহ্বান হামাসের
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সংরক্ষণে ‘প্রস্তুত’ কাজাখস্তান: আইএইএ প্রধান
লেবাননে ইসরায়েলের হামলায় ৪ বাংলাদেশি আহত
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার
ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক বিস্ফোরণের শঙ্কা কমেছে
মার্কিন যুদ্ধবিমানে গুলি ও ড্রোন ভূপাতিতের দাবি আইআরজিসির
মালদ্বীপে অসুস্থ প্রবাসীর পাশে বাংলাদেশ হাইকমিশন
বেলজিয়ামে স্কুলবাসে ট্রেনের ধাক্কা, বহু হতাহত
হরমুজ পেরিয়ে চীন ও পাকিস্তানের পথে মধ্যপ্রাচ্যের জ্বালানিবাহী ট্যাংকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ