কোয়ার্টারে উঠে রিয়ালকে পেল ডর্টমুন্ড

প্রথম পাতা » খেলাধুলা » কোয়ার্টারে উঠে রিয়ালকে পেল ডর্টমুন্ড
বুধবার, ২ জুলাই ২০২৫



কোয়ার্টারে উঠে রিয়ালকে পেল ডর্টমুন্ড

ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড ও মেক্সিকান ক্লাব সিএফ মন্টেরে। হাড্ডাহাড্ডি এক লড়াইয়ের ম্যাচে মন্টেরে ২-১ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ডর্টমুন্ড। শেষ আটে তাদের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়ালের কাছেই হেরেছিল জার্মান ক্লাবটি।

প্রথম হাফে ডর্টমুন্ডের আক্রমণের কোনো জবাব দিতে পারেনি রামোসের দল মন্টেরে। সেরহো গিরাসি প্রথম হাফে করেন দুই গোল। প্রথম গোলটি আসে ম্যাচের ১৪তম মিনিটে। তার ঠিক দশ মিনিট পর (২৪তম) দ্বিতীয় গোলটি করেন গিনির এই স্ট্রাইকার। পুরো প্রথম হাফ আক্রমণের পসরা সাজিয়ে বসেছিল জার্মান ক্লাবটি।

তবে দ্বিতীয় হাফেই বদলে যায় মন্টেরে। দ্বিতীয় হাফ শুরুর তৃতীয় মিনিটেই এক গোল শোধ দেয় তারা। ৪৮তম মিনিটে জার্মান বার্টেরেম গোল করে মন্টেরে আশার আলো দেখান। এমন কি, ম্যাচে সমতাও ফিরিয়েছিল তারা। তবে অফসাইডের কারণ গোলটি বাদ হয়ে যায়।

ম্যাচ শেষের ঠিক আগে সার্জিও রামোসের একটি হেড পোস্ট ঘেঁষে চলে যায়। শেষ পর্যন্ত আর গোল করে সমতায় ফিরতে পারেনি মন্টেরে। ফলে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো রামোসের দলকে।

বাংলাদেশ সময়: ১০:৩৩:১৫   ১৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


বিশ্বকাপের জন্য শক্তিশালী দল ঘোষণা সহ-স্বাগতিক কানাডার
আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, জায়গা পেলেন যারা
দুই নতুন মুখ নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ দল ঘোষণা
মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ
কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসে ক্রিস্টাল প্যালেস
দল ঘোষণা করলো পানামা
প্রিমিয়ার লিগের বর্ষসেরা একাদশে আর্সেনালের দাপট
‘বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে বিশ্বকাপে যাওয়ায় আমি অনেক গর্বিত’
নিশ্চিত হলো ইউরোপের মঞ্চে কারা খেলবে
হার দিয়ে সিটি অধ্যায় শেষ করলেন গার্দিওলা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ