মিরপুরে বেড়িবাধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জায়গা উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » মিরপুরে বেড়িবাধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জায়গা উদ্ধার
বুধবার, ২ জুলাই ২০২৫



মিরপুরে বেড়িবাধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের ৩ একর জায়গা উদ্ধার

ঢাকায় মিরপুরে বেড়িবাধ এলাকায় পানি উন্নয়ন বোর্ডের অধিগ্রহণকৃত জায়গা হতে অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে ৩ একর জায়গা উদ্ধার করা হয়েছে।

আজ বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উদ্যোগে ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রিফাতুল ইসলামের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালিত হয়। বন্যা নিয়ন্ত্রণ বাধের জন্য পানি উন্নয়ন বোর্ড কর্তৃক অধিগ্রহণকৃত মিরপুর বেড়িবাধ এলাকার ভূমি উপর থেকে অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে মিরপুর বেড়িবাধের বন্যা নিয়ন্ত্রণ বাধের ওপর থাকা অবৈধ স্থাপনা সেবা গ্রিনলাইন ফিলিং স্টেশন এবং বন্যা নিয়ন্ত্রণ বাধের উভয় পাশের অবৈধ দোকানপাট ও স্থাপনা অপসারণ করা হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড ঢাকার প্রায় ৩ একর অধিগ্রহণকৃত জমি অবৈধ দখলমুক্ত হয়। এছাড়া, অভিযানের পাশাপাশি মিরপুরের গোড়ান-চটবাড়ি পন্ডিং এলাকা হতে কচুরিপানা পরিষ্কারকরণের কাজ চলমান রয়েছে।

অভিযানে পানি উন্নয়ন বোর্ড, পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও অন্যান্য অংশীজন অংশগ্রহণ করে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জায়গার উপর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:১৪:১১   ১৮০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি - তথ্যমন্ত্রী
লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা
সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন তারিখ ৩০ আগস্ট
ইছামতি নদীর ওপর নির্মিত ব্রিজ উন্মুক্ত করেন হুইপ আখতারুজ্জামান
বরিশাল সিটি করপোরেশনের লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ
মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ