জামালপুরে শিক্ষক মাসুদুলের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, বিচার দাবি অভিভাবকদের

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে শিক্ষক মাসুদুলের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, বিচার দাবি অভিভাবকদের
বুধবার, ২ জুলাই ২০২৫



জামালপুরে শিক্ষক মাসুদুলের বিরুদ্ধে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ, বিচার দাবি অভিভাবকদের

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ৬২নং জয়নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাসুদুল হাসানের বিরুদ্ধে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতন, ছাত্রীদের সাথে অশালীন আচরণ, বিনা কারণে মারধর এবং মোবাইল ফোনে আপত্তিকর ভিডিও দেখানোর মতো গুরুতর অভিযোগ উঠেছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অভিভাবকদের অভিযোগ, শিক্ষক মাসুদুল হাসান দীর্ঘদিন ধরে এই ধরনের অপকর্ম করে আসছেন। এর আগেও শিক্ষা কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হলেও কোনো তদন্ত বা পদক্ষেপ নেওয়া হয়নি।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দাখিল করা হলেও, অভিযোগকারীদের দাবি অনুযায়ী, শিক্ষা কর্মকর্তা অদৃশ্য কারণে তা আমলে নেননি। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্কুল মাঠে বিক্ষোভ মিছিল করে এবং তার বিচারের দাবি জানায়। শিক্ষার্থীদের স্বাক্ষর করা অভিযোগপত্রেও এই দীর্ঘদিনের অপকর্মের কথা উল্লেখ করা হয়েছে।

অভিভাবকরা অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপ কামনা করেছেন। তারা মনে করেন, একজন শিক্ষকের এমন আচরণ শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। দ্রুত এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রত্যাশা করছেন তারা।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাহিদা ইয়াসিন সাংবাদিকদের বলেন, “অভিভাবকরা একটি অভিযোগ নিয়ে এসেছিল। পরে আবার ফেরত নিয়ে চলে গেছে।” এই বলে তিনি বিষয়টি পাশ কাটিয়ে যান।

বাংলাদেশ সময়: ২৩:২১:০০   ৩৮৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া সংসদে আলোচনা সম্ভব নয়: মল্লিকার্জুন খাড়গে
শিক্ষার্থীদের ‘মাদক মামলায় ফাঁসানোর’ হুমকি মুম্বাই পুলিশের
পর্যটনকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা
সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি - তথ্যমন্ত্রী
লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা
সালমান শাহ হত্যা মামলার তদন্তে নতুন তারিখ ৩০ আগস্ট
ইছামতি নদীর ওপর নির্মিত ব্রিজ উন্মুক্ত করেন হুইপ আখতারুজ্জামান
বরিশাল সিটি করপোরেশনের লাইটম্যানদের মাঝে সাইকেল ও রেইনকোট বিতরণ
মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল
মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় আত্মনিয়োগের আহ্বান ডা. জুবাইদা রহমানের

News 2 Narayanganj News Archive

আর্কাইভ