হংকংকে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের

প্রথম পাতা » খেলাধুলা » হংকংকে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের
বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫



হংকংকে হারিয়ে এশিয়া কাপে উড়ন্ত শুরু বাংলাদেশের

চীনের ডাজহু শহরে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকি। বাংলাদেশ বালক ও বালিকা উভয় দল এতে অংশগ্রহণ করছে। আজ (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ বালক দল ৩-০ গোলে পরাজিত করেছে হংকংকে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারে ৬ মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন দীন ইসলাম। ২০ মিনিটে ফিল্ড ও ২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তিনি বাংলাদেশকে ২-০ গোলের লিড এনে দেন।

তৃতীয় কোয়ার্টারে অমিত হাসান আরেকটি গোল করেন পেনাল্টি কর্নার থেকে। ম্যাচের বাকি সময় দুই দলের কেউই আর গোল করতে পারেনি। ফলে ৩-০ স্কোরলাইনে শেষ হয় ম্যাচ।

আজ বাংলাদেশ বালিকা দলের ম্যাচ নেই। আগামীকাল জাপানের মুখোমুখি হবে প্রথম গ্রুপ ম্যাচে। বালক দল ২০১৭ সালে ঢাকায় অনুষ্ঠিত টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৩:৪২:৪৯   ২০০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


তোরেসের জোড়া গোলে হার থেকে বাঁচল পিএসজি
ডারউইন থেকে আরও সুখবর, টানা তিন ম্যাচ জিতে শীর্ষে এইচপি একাদশ
দাপুটে জয়ে মৌসুম শুরু বার্সেলোনার, ড্র করে রক্ষা পেল এ্যাথলেটিকো
শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে লিগ শুরু করল ম্যানচেস্টার সিটি
বছর ঘুরে আবার আসছে বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
তহুরার হ্যাটট্রিকে সান্ত্বনার জয় রাজশাহী স্টার্সের
ডর্টমুন্ডকে হারিয়ে মৌসুমের প্রথম শিরোপা বায়ার্নের
অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ব্যবধানে হারলো বাংলাদেশ
বিশ্বকাপ ফাইনাল শেষে হাতাহাতির ঘটনায় পারেদেস ১০ ম্যাচ নিষিদ্ধ, বড় জরিমানা আর্জেন্টিনার
স্টার্ককে শরিফুলের জবাব, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১০১ রানের লিড

News 2 Narayanganj News Archive

আর্কাইভ