বন্দরে এড. সাখাওয়াত ‘যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবেন’

প্রথম পাতা » ছবি গ্যালারী » বন্দরে এড. সাখাওয়াত ‘যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবেন’
শুক্রবার, ৪ জুলাই ২০২৫



বন্দরে এড. সাখাওয়াত ‘যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী-চাঁদাবাজি করবে, ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবেন’

‘ওয়ান-ইলেভেনের সময় চরম নির্যাতনের শিকার হয়েও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৬ বছর প্রবাসে থেকে দলকে সংগঠিত রেখেছেন। এই পুরো সময়ে ডা. জোবাইদা রহমান তাকে অবিরাম অনুপ্রেরণা ও মানসিক শক্তি জুগিয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং ডা. জোবাইদা রহমানসহ জিয়া পরিবারের জন্য সবাই দোয়া করবেন’।

শুক্রবার (৪ জুলাই) বন্দর স্কুল ঘাটের সামনে বন্দর থানা যুবদলের উদ্যোগে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান এসব কথা বলেন।

সাখাওয়াত হোসেন খান বলেন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যারা বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি করবে, তাদেরকে আপনারা ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করবেন। কোনো অবস্থাতেই বিএনপির বদনাম করা যাবে না।”

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ত্যাগী ও নির্যাতিত নেতাদের মধ্যে থেকে প্রার্থী দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি দাবি জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা কোনো ব্যবসায়ী ও সুবিধাবাদী শিল্পপতিদেরকে চাই না।”

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বন্দরবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়ে বলেন, “ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে সদর-বন্দরের মধ্যে একটি সেতু নির্মাণ করা হবে।”

বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন আহমেদ, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহম্মেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক আহ্বায়ক নুর মোহাম্মদ পনেজ, মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাজহারুল ইসলাম জোসেফ ও বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেনসহ নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২২:৪০:৩০   ২৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশ দূতাবাস, রোমে যথাযোগ্য মর্যাদায় “জুলাই শহিদ দিবস ২০২৬” পালন
ফাইনালের আগে বিপদে পড়ল স্পেন
অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকায় এমপি বাচ্চুকে শোকজ
খাওয়ার পর ঘুম, হঠাৎ বমি, দুই ভাইয়ের ‘রহস্যজনক’ মৃত্যু
ফাইনালের আগে কেন রেফারিদের ওপর চটলেন এই স্প্যানিশ ডিফেন্ডার
মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
সরকারের শীর্ষ কর্মকর্তাদের নামে ভুয়া হোয়াটসঅ্যাপ, যা করতেন আতিয়ার দর্জি
পদ্মায় নৌ পুলিশের অভিযানে নিষিদ্ধ কারেন্ট জালসহ জেলে আটক
মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার: মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ