আয়-রোজগারের খবর নেয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মির্জা আব্বাস

প্রথম পাতা » ছবি গ্যালারী » আয়-রোজগারের খবর নেয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মির্জা আব্বাস
সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬



আয়-রোজগারের খবর নেয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন মির্জা আব্বাস

আয়-রোজগারের খোঁজখবর নেয়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ঢাকা-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) গিয়ে আর খোঁজখবর নেন। বলেন, আমার আয় দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না, কখনও চুরি করি নাই আবার ডাকাতিও করি নাই।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীতে বাংলাদেশ টেলিযোগাযোগ শ্রমিক-কর্মচারী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণা, গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, সবাই যদি একসাথে কাজ করেন তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে আমার জয় লাভ করতে কোনো সমস্যা হবে না।

তিনি আরও বলেন, কয়েকজন লোক সকাল বেলা ঘুম থেকে উঠেই আমাকে নিয়ে বদনাম শুরু করেন। রাজপথে আওয়ামী লীগের সাথে যুদ্ধ করেছি-এ দেশের গণতন্ত্র নিয়ে কথা বলেছি, ভোট নিয়ে কথা বলেছি। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আজ এ জায়াগা এসেছি। কিন্তু কিছু ছেলেপেলে বলে তারাই সব করেছে-যেই ক্ষমতায় আসুক কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে এ দেশের উন্নয়ন সম্ভব না।

ইলেকশন ইঞ্জিনিয়ারিং, ভোট কারচুপি ছাড়া আমরা নির্বাচন করতে চাই-যার ভোট যাকে খুশি তাকে দিবেন এই নীতিতে আমরা বিশ্বাসী বলেন তিনি।

মির্জা আব্বাস বলেন, আজকে একটি দল ভাবছে দেশটা তাদের হয়ে গেছে। কেউ কেউ বলে বিএনপিকে একটি সিটও দেয়া হবে না। আমি প্রশ্ন করতে চাই তোমরা সিট দেয়ার কে? দেশ কী তোমরা ইজারা নিয়েছো নাকি? সিট দেয়ার মালিক আল্লাহ।

আয়ের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে মির্জা আব্বাস বলেন, আপনারা জাতীয় রাজস্ব বোর্ডে গিয়ে আর খোঁজখবর নেন। আমার আয় রোজগার দেখে মাথা ঘুরে পড়ে যাইয়েন না, কখনও চুরি করি নাই। আবার ডাকাতিও করি নাই।

আমাদের এই নির্বাচন বহু প্রতিক্ষীত নির্বাচন এ কথা জানিয়ে মির্জা আব্বাস বলেন, ভোট আদায়ের জন্য যেমন যুদ্ধ হয়েছে, ঠিক ভোট দেয়ার জন্য আরেকটা যুদ্ধ করতে হবে। ভোট ইঞ্জিনিয়ারিং যারা করছেন তাদের একটা পরিকল্পনা আছে, তা না হলে তারা কীভাবে বলে বিএনপিকে একটি সিট দেয়া হবে না। সব ষড়যন্ত্র রুখে দিয়ে ভোট প্রয়োগ করতে হবে। সরকারের মধ্যে একটি চক্র রয়ে গেছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬:৫৫:০৪   ১৮১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ড. ইউনূস কত চালাক, পে স্কেলও আমাদের ওপর চাপিয়ে গেছেন : মীর শাহে আলম
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় মারুবেনি, সহযোগিতার আশ্বাস বাণিজ্যমন্ত্রীর
দুর্গাপূজা উপলক্ষে ৮৫টি মণ্ডপে অনুদান দিলেন রাসিক প্রশাসক
নারীর স্বাস্থ্য ও টেকসই স্বাস্থ্যসেবায় ২৫০ মিলিয়ন ইউরো বিনিয়োগের উদ্যোগ বাংলাদেশ ও ইআইবির
আহত ৪ বাংলাদে‌শি আইসিইউতে, পরিচয় শনাক্তের চেষ্টা চলছে
ত্রিশালে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হবে : বিমানমন্ত্রী
গুপ্ত বা নিষিদ্ধ বাহিনী যেন পূজায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে - তথ্য প্রতিমন্ত্রী
বাগেরহাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা
সামাজিক সমস্যার স্থায়ী সমাধানে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন প্রয়োজন: সমাজকল্যাণ মন্ত্রী
দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল তৈরি হচ্ছে : নৌপরিবহনমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ