জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি: নাহিদ

প্রথম পাতা » ছবি গ্যালারী » জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি: নাহিদ
সোমবার, ৭ জুলাই ২০২৫



জাতীয় নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের সময়কাল নিয়ে কোনো কথা আমরা বলিনি। আমাদের চাওয়া বিচার ও সংস্কার করে নির্বাচন হতে হবে।

সোমবার (৭ জুলাই) বেলা ১১ টায় রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ৩ আগস্ট এনসিপি ইশতেহার ঘোষণা করবে। তার আগে সরকার জুলাই সনদ ঘোষণা করুক, এটা আমাদের চাওয়া। তা বাস্তবায়ন না হলে রাজপথে নামা হবে।

একই সময় এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেন, আবেগের কথা বলে এই অভ্যুত্থানকে যেভাবে অবমূল্যায়ন করা হচ্ছে, খারিজ করে দেয়া হচ্ছে, ফ্যাসিবাদের বিরুদ্ধের লড়াইকে মবতন্ত্র বলা হচ্ছে, যারা বিপ্লব করেছে তাদের হত্যার গ্রাউন্ড তৈরি করা হচ্ছে, মিডিয়া দিয়ে ফ্যাসিবাদের পক্ষে সম্মতি উৎপাদন করছে, এসব কারণে অভ্যুত্থানের স্বীকৃতি প্রয়োজন। স্বীকৃতির জন্য ৩ আগস্ট আবারো মানুষ ঢাকায় আসবে।

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র আজ সপ্তম দিন। এরইমধ্যে ১৩ জেলা শেষ করে আজ রাজশাহী থেকে রওয়ানা হয়ে বানেশ্বর, পুঠিয়া, নাটোর, সিরাজগঞ্জ, পাবনায় পদযাত্রা ও পথ সভা করবে দলটি।

বাংলাদেশ সময়: ১৪:৩৬:০৭   ১৭৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
চীন-দক্ষিণ এশিয়া এক্সপোতে থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করবে বাংলাদেশ
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক
ডেঙ্গু মোকাবেলায় সাখাওয়াতের কড়া বার্তা, অবহেলায় অব্যাহতি
ফরিদপুরে বাংলাদেশ-কোরিয়া ট্রান্সমিশন লাইন নির্মাণ প্রকল্পের বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন
গ্রামীণ জনগোষ্ঠীকে স্বল্প ব্যয়ে বিচারসেবা দেয়ার ক্ষেত্রে গ্রাম আদালত সফল উদ্যোগ : চট্টগ্রামের ডিসি
দখল করা ব্যাংক বেদখল হবে, এই যাতনা আমরা বুঝি: জামায়াতকে স্বরাষ্ট্রমন্ত্রী
রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২১ বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়
চীনের-দক্ষিণ এশিয়া এক্সপো ৩০তম চীন কুনমিং আমদানি ও রপ্তানি মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ